বিকিনি লুকেই পোজ দিলেন বাথটবে শুয়ে, অভিনেত্রীর রূপের আগুন নেটদুনিয়ায়, একা দেখুন

Published By: Khabar India Online | Published On:

অভিনয় জগতের পরিচিত নাম মোনালিসা। প্রচুর ভোজপুরি ছবিতে অভিনয় করেছেন।ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম নাম তিনি।

বাংলা ইন্ডাস্ট্রিতে কেরিয়ারের শুরুতেই বেশ কয়েকটি কাজ করেছিলেন অভিনেত্রী। হাল আমলের বাংলা ওয়েব সিরিজেও কাজ করতে দেখা গিয়েছে তাকে। বর্তমানে তিনি দীর্ঘদিন ধরে হিন্দি ধারাবাহিকে অভিনয় করছেন।  তিনি একজন ভালো অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি ভোজপুরি অভিনেতা বিক্রান্ত সিংয়ের সাথে আপাতত চুটিয়ে সংসার করছেন তিনি। তার ঝলকও মেলে সোশ্যাল মিডিয়ার পাতায়।

 প্রায়ই নিজের একাধিক ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন তিনি। সোশ্যাল মিডিয়াতেও তার অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। তারা রীতিমতো অধীর আগ্রহে অপেক্ষা করে বসে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায় অভিনেত্রীর এক ঝলক দেখার জন্য। অভিনয়ের পাশাপাশি পরিবার স্বামী বিক্রান্তের সাথে সময় কাটাতে পছন্দ করেন।সময়-সুযোগ পেলে বেরিয়ে পড়েন ঘুরতে। সেইসমস্ত মুহূর্তগুলোর ঝলক নিজেই ভাগ করে নেন নিজের অনুরাগীদের সাথে।

সম্প্রতি নিজের যে ছবির সূত্র ধরে এই মুহূর্তে নেটিজেনদের মাঝে চর্চায় মোনালিসা, সেখানে তাকে রোদের মধ্যে কালো বিকিনিতে একটি বাথটবে শুয়ে পোজ দিতে দেখা গিয়েছে। সাথে একটি লাল স্রাগের পাশাপাশি চোখে পরেছিলেন রোদ চশমাও। নিজেকে এলিয়ে দিয়েছিলেন ওই বাথটবের মধ্যেই। একটু আরাম চাই।

 

View this post on Instagram

 

A post shared by MONALISA (@aslimonalisa)

এই ছবি নিজেই নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করে নিয়েছেন মোনালিসা। মুহূর্তে অভিনেত্রীর এই ছবি রীতিমতো উষ্ণতা ছড়িয়েছে গোটা নেটমাধ্যমে। মুগ্ধ হয়েছেন তার ভক্তরাও। অভিনেত্রী এই ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, তিনি অলস নন, তিনি শুধুমাত্র নিজের শক্তি সঞ্চয় করে রাখছেন। গত রবিবার নিজের এই ছবিটিই শেয়ার করেই এই মুহূর্তে নেটনাগরিকদের মাঝে চর্চিত।