Taiwan: চীনের সামরিক মহড়ার ঘোষণা আবার, তাইওয়ান প্রণালীতে

Published By: Khabar India Online | Published On:

তাইওয়ান দ্বীপের আশেপাশের সাগর ও আকাশসীমায় নতুন সামরিক মহড়া শুরুর ঘোষণা করেছে চীন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়, মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের প্রতিবাদে গত সপ্তাহে শুরু করা এ যাবৎকালের বৃহত্তম সামরিক মহড়া সূচী অনুযায়ী রবিবার শেষ করার একদিন পর সোমবার নতুন মহড়ার ঘোষণা করে চীন।

চীনের ইস্টার্ন থিয়েটার কমান্ড জানিয়েছে, তারা সাবমেরিন-বিরোধী ও সামুদ্রিক হামলা অভিযান মোকাবেলায় সর্বাত্মক মহড়া পরিচালনা করবে।

কিছু নিরাপত্তা বিশ্লেষক ও কূটনীতিক আশঙ্কা করছিলেন, বেইজিং তাইওয়ানের প্রতিরক্ষা বাহিনীর ওপর চাপ বজায় রাখা চালিয়ে যেতে পারে। এখন চীনের ইস্টান থিয়েটার কমান্ডের ঘোষণায় সেটিই নিশ্চিত হল। ছবিঃ সংগৃহীত।