VIRAL: নীরাহুয়ার সাথে ঘনিষ্ঠ হলেন আম্রপালি, রোমান্সের ভিডিও ভাইরাল

Published By: Khabar India Online | Published On:

ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় জুটির। ভাইরাল হওয়া গানে আম্রপালি দুবে ও দীনেশ লাল যাদবকে দেখা গিয়েছে।

 ভিডিওতে তাদের রোমান্স রীতিমতো উষ্ণতা ছড়িয়েছে।সম্প্রতি একটি জনপ্রিয় ভোজপুরি ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়।

আম্রপালি দুবে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয়, সুন্দরী এবং প্রথম সারির অভিনেত্রী। তিনি ভীষণভাবে জনপ্রিয় সেখানকার দর্শকদের মাঝে। সম্প্রতি ‘মানবা না রাজা’ এই গানের তালেই পর্দায় নীরাহুয়ার সাথে চূড়ান্ত ঘনিষ্ঠ হয়েছেন অভিনেত্রী। ফুলশয্যার ঘরে ফুল দিয়ে সাজানো খাটেই একে অপরের সাথে ক্যামেরার সামনেই ঘনিষ্ঠ হয়েছেন তারা। আর তাদের এই ঘনিষ্ঠ দৃশ্য যে দর্শকরা বেশ তারিয়ে তারিয়ে উপভোগ করেছেন, তা বলাই বাহুল্য। ভিডিওতে একেবারে গদগদ প্রেমের দৃশ্যে দেখা মিলেছে তাদের।

সম্প্রতি যে গানের সূত্র ধরে নেটমাধ্যমে পুনরায় চর্চায় উঠে এসেছেন এই অনস্ক্রিন তারকা জুটি, সেটি হিট ভোজপুরি ছবি ‘রাম লক্ষণ’এর অন্যতম জনপ্রিয় গান। এই ছবির উল্লেখ্য গানটি গেয়েছেন কল্পনা। গানের কথা দিয়েছেন শ্যাম দেহাতি। সুর করেছেন রাজনীশ মিশ্রা। ‘বিআইপিএল’ নামের ইউটিউব চ্যানেল থেকে এই গানের ভিডিওটি সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করে নেওয়া হয়েছে ১ বছর আগে।

ভোজপুরি দর্শকদের মাঝে নীরাহুয়া ও আম্রপালি দুবে কোন না কোন কারণে চর্চায় থাকেন।