Sovan-Baishakhi: অভিমানের সুর শোভন বান্ধবী বৈশাখীর গলায়, নোংরা প্রস্তাব দিতে চেয়েছিলেন বিজেপি নেতারা

Published By: Khabar India Online | Published On:

শোভন-বৈশাখী’র (Sovan-Baisakhi) মাখোমাখো প্রেম বহুদিন ধরেই মুখরোচক গল্পের মতন লোকের মুখে মুখে ঘুরেছে। দুজনেই থাকেন এক ছাদের তলায়। ডিভোর্স হয়েছে বৈশাখীর। একমাত্র মেয়েকে নিয়ে প্রাক্তন মেয়র শোভন বাবুর সঙ্গে থাকেন বৈশাখী (Baishakhi Banerjee)।

গত বছর পুজোর সময়, দশমীর সন্ধ্যায় এক বেসরকারি বৈদ্যুতিন চ্যানেলের বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে মায়ের সামনেই বৈশাখী বন্দোপাধ্যায়ের সিঁথিতে সিঁদুর তুলে দেন রত্না চট্টোপাধ্যায়ের স্বামী তথা প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। হইচই শুরু হয় চারিদিকে।

সকলের মুখে রীতিমত ঝামা ঘষে শোভন বৈশাখী এখন একে অপরের সঙ্গী। বৈশাখীর কথায়, ও আমার অস্তিত্বের অংশ, আমি ওর অস্তিত্বের অংশ। এমন গদগদ প্রেম দেখে এখনও বহু মানুষ গসিপ করে। তাদের মতে বুড়ো বয়সে ভীমরতি হয়েছে শোভন বাবুর। কেউ কেউ বৈশাখীর নাম ও সাজগোজ নিয়েও মিম বানায়।