Sovan-Baishakhi: শাশুড়ির বদলে প্রেমিকা বৈশাখী, জামাইষষ্ঠীতে শোভনকে নিজের হাতে খাওয়ালেন

Published By: Khabar India Online | Published On:

কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee) বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Baishakhi Banerjee)র বাড়ি আপাতত শোভনের অলিখিত শ্বশুরবাড়ি।

বৈশাখীর স্বপ্ন ছিল শোভনের আইনত বিবাহিতা স্ত্রী রত্না চট্টোপাধ্যায় (Ratna Chatterjee)কে তাঁর বাড়ি থেকে উৎখাত করে সেই বাড়িতে জামাইষষ্ঠী পালন করবেন। কিন্তু রত্নার মারমুখী রূপ দেখে বোধহয় আর এগোতে ভরসা পাননি। মনের সাধ মনে রেখে শোভনকে সামনে বসিয়ে জামাইষষ্ঠী পালন করলেন বৈশাখী।

 সত্যিই জামাইষষ্ঠীর দিন শোভনকে রীতিমত সামনে বসিয়ে সমস্ত রীতি মেনে জামাইষষ্ঠী পালন করেছেন বৈশাখী। গোলপার্কের বাড়িতে লাল শাড়িতে সেজেছিলেন বৈশাখী। তিনি জানালেন, তাঁর মায়ের নির্দেশেই সমস্ত নিয়ম মেনে পালিত হয়েছে জামাইষষ্ঠী।

বৈশাখীর মা অসুস্থ থাকায় তিনি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেননি। ফেসবুকে জামাইষষ্ঠীর ছবি শেয়ার করে বৈশাখী লিখেছেন, শোভন তাঁর মায়ের চোখে জামাই-এর তুলনায় সন্তানই বেশি।

বাঙালি রীতি মেনে সামনে পঞ্চব্যঞ্জন ও এক থালা মিষ্টি দেখে তো রীতিমত উৎফুল্ল শোভন। তাঁর পরনে ছিল লাল -সাদা চেক কুর্তা। একই সাথে নিজের মেয়ে মহুল (Mahul)-কেও এদিন থালা সাজিয়ে খাইয়েছেন বৈশাখী। মহুলের পরনেও ছিল লাল ফ্রক। সমস্ত খাবার পরিবেশন করা হয়েছিল রূপোর থালায়, রূপোর গ্লাসে ছিল জল। রূপোর চামচে নিজে হাতে শোভনকে খাইয়ে দিয়েছেন বৈশাখী।