Ukraine: রয়টার্সের দুই সাংবাদিক আহত, চালক নিহত, ইউক্রেনে

Published By: Khabar India Online | Published On:

 বার্তাসংস্থা রয়টার্সের দুই সাংবাদিক আহত হয়েছেন ইউক্রেনে। সেভেরোদোনেতস্কে যাওয়ার পথে গাড়িতে আগুন লাগলে এই দুর্ঘটনা ঘটে। গাড়িটির চালক নিহত হয়েছেন। শনিবার আল জাজিরা এই খবর জানায়।

ফটোগ্রাফার আলেকজান্ডার এরমোচেঙ্কো এবং ক্যামেরাম্যান পাভেল ক্লিমভ শুক্রবার সেভেরোদোনেদস্ক এবং রুবিঝনে শহরের মধ্যে রাস্তার রাশিয়ান-নিয়ন্ত্রিত অংশে রাশিয়া-সমর্থিত বাহিনীর দেয়া একটি গাড়িতে ভ্রমণ করছিলেন।

আহত হওয়া রয়টার্সের সাংবাদিকদের রুবিঝনের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা করা হয়।

রয়টার্স বলছে, তারা তাৎক্ষণিকভাবে চালকের পরিচয় সম্পর্কে নিশ্চিত হতে পারেননি। তাকে রিপোর্টিং ট্রিপের জন্য বিচ্ছিন্নতাবাদীরা নিয়োগ করেছিলো।  প্রতীকী ছবি।