Bodyguard Angry: সলমন খানের সাথে শাহনাজ গিলের অশ্লীলতা দেখে রেগে আগুন বডিগার্ড

Published By: Khabar India Online | Published On:

সলমান খান এর  নিরাপত্তার কাজে দীর্ঘ ২৫ বছরের বেশি সময় ধরে নিযুক্ত রয়েছেন শেরা। অভিনেতার সাথে যে কোন জায়গায় যে কোন সময় দেখা মেলে। এতদিনে তিনি অভিনেতার পরিবারের একজন হয়ে উঠেছেন। তবে সম্প্রতি, শেহনাজ গিলের ছেলেমানুষিতে রীতিমতো রেগে গেলেন শেরা। ভিডিও ভাইরাল হতেই অভিনেতার দীর্ঘদিনের এই দেহরক্ষীর রিয়্যাকশন সামনে এসেছে সকলের।

 যেকোনো পরিস্থিতিতে বলিউডের ভাইজানের নিরাপত্তা নিয়ে ভীষণভাবে সচেতন তার দীর্ঘদিনের এই দেহরক্ষী শেরা। মঙ্গলবার ছিল খুশির ঈদ। ঈদ উপলক্ষে অভিনেতার বোন অর্পিতা খান শর্মা নিজের বাড়িতে একটি বড় অনুষ্ঠান আয়োজন করেছিলেন, যেখানে বলিউডের নামিদামি তারকারও উপস্থিত ছিলেন। তাদের মধ্যে অন্যতম হলেন শেহনাজ গিল। বিগ বসের মঞ্চ থেকেই চর্চায় তিনি।

সিদ্ধার্থ শুক্লার মৃত্যুর পর আরও বেশি করে মিডিয়াতে চর্চিত হন অভিনেত্রী। বর্তমানে তাকে দেখা গিয়েছে ভাইজানের সাথে ঈদের পার্টিতে। আর সেখানেই তার কান্ড দেখে রেগে যান শেরা। ভাইরাল সেই ভিডিওই।

ভিডিওতে দেখা গিয়েছে পাপারাজিৎদের ক্যামেরার সামনে বলিউডের ভাইজান সালমান খানের সাথে পোজ দিচ্ছেন শেহনাজ। কালো সালোয়ার সুটে দেখা গিয়েছে অভিনেত্রীকে। পাঞ্জাবের ক্যাটরিনা বলা হয় তাকে। সম্প্রতি ভাইজানের সাথে বেশ ঘনিষ্ঠ ভাবে দেখা গিয়েছে তাকে। তার সাথে অভিনেতার সম্পর্কের কথা অজানা নয় কারোরই। পাপারাজিৎদের ক্যামেরার সামনেই অভিনেত্রী রীতিমতো জড়িয়ে ধরেছিলেন ভাইজানকে।

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

 তিনি ভাইজানের কাছে আব্দার করেন তাকে যেন তিনি গাড়ি পর্যন্ত ছেড়ে দিয়ে আসেন। অভিনেত্রীর এই আব্দার ফেলতে পারেননি অভিনেতাও। তিনি তাকে গাড়ি অবধি ছেড়ে দিয়ে এসেছিলেন শেষপর্যন্ত। আর সেখানে কম ভিড় ছিল না। যেকোনো সময়ই ভাইজানের নিরাপত্তা নিয়ে সচেতন থাকেন শেরা। তবে হঠাৎ করে অভিনেত্রীর এই আব্দার শুনে কপালে ভাঁজ পড়েছিল শেরার।