সুমিত ঘোষ, মালদাঃ মালদা জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পালন করা হল দলের প্রতিষ্ঠা দিবস। শনিবার মালদা শহরের পোস্ট অফিস মোড়ে আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানের। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি, রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের রাজ্যের সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, ইংরেজবাজার পৌরসভার প্রশাসক সুমলা আগরওয়াল সহ অন্যান্যরা। জানা যায় দিন দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রথমেই দলীয় পতাকা উত্তোলন করা হয় এরপর শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য নিবেদন এক মিনিটের নীরবতা পালন এবং বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে দলীয় প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। তার পাশাপাশি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শহর জুড়ে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের উদ্যোগে একটি মিছিলের আয়োজন করা হয়েছিল।
Founding Day: মালদা জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পালন করা হল দলের প্রতিষ্ঠা দিবস
Published By: Khabar India Online |
Published On:

