New Year: নতুন বছরে ফেস্টিভ মুডে

Published By: Khabar India Online | Published On:

সজল দাশগুপ্ত, শিলিগুড়িঃ   নতুন বছরে ফেস্টিভ মুডে কচিকাঁচা থেকে শুরু করে বয়স্করা। জেলার বিভিন্ন এলাকায় ধরা পরল আমাদের ঘন্টার ক্যামেরায়। আট থেকে আশি সকলের ফেস্টিভ মধ্যে রয়েছেন নতুন বছরের আমেজ উপভোগ করতে। তার সঙ্গে পাল্লা দিয়ে যুবকেরা ইউটিউবার, চা বাগান অধ্যুষিত এলাকায় তাদের ক্রিয়া-কলাপে ব্যস্ততা লক্ষ করা গেল। জেলার বিভিন্ন এলাকার মানুষেরা তাদের পরিবারকে নিয়ে বিভিন্ন এলাকায় নতুন বছরের আনন্দ উপভোগ করতে দেখা গেল।

তবে গত দু’বছর করোনা আবেহে মানুষের জনজীবন স্তব্ধ হয়ে পড়েছিল এবছর কিছুটা হলেও করোনা আইন শিথিল করা হয়েছিল। যার ফলে তার ফায়দা তুলতে ইতিমধ্যে বিভিন্ন এলাকার পরিবারেরা ছুটছেন নতুন বছরের আনন্দ উপভোগ করতে। যদিও দেশ তথা রাজ্যজুড়ে করোনার নতুন অতিভারী ওমিক্রন নিয়ে চিন্তা বারাচ্ছে। তা সত্ত্বেও হেলদোল নেই সাধারণ মানুষের মধ্যে। এদিন পয়লা জানুয়ারি জেলার আকর্ষণীয় স্থান গুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেলেও কারো মুখে কিন্তু মাকছের দেখা মেলেনি। স্বাভাবিকভাবেই নতুন উপসর্গ নিয়ে কিন্তু চিন্তা বাড়াচ্ছে।