Pond: পুকুর থেকে, বছর বিয়াল্লিশের ব্যক্তির দেহ উদ্ধার

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, আসানসোলঃ   রানীগঞ্জের সিয়ারসোল রাজ বাড়ি এলাকায় উপর বাউরী পাড়া অঞ্চলের নামের এক পুকুরে এক বছর বিয়াল্লিশের ব্যক্তির দেহ ভাসতে দেখায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয় এলাকার বাসিন্দারা এদিন বেলা এগারোটা নাগাদ পুকুরে দেহ ভাসতে দেখার বিষয়টি লক্ষ্য করে পুলিশ প্রশাসনকে খবর দেয়। রানীগঞ্জ পাঞ্জাবীমোড় ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় এলাকার বাসিন্দাদের সহায়তায় দেহ উদ্ধার করে। জানা গেছে,  মৃত ওই ব্যক্তির রাণীগঞ্জ বল্লভপুর পাল পাড়া এলাকার বাসিন্দা বছর বিয়াল্লিশের মঙ্গল বাউরি সিয়ারসোল রাজ বাড়ি এলাকায় রাজমিস্ত্রির কাজ করতেন।

স্থানীয়দের প্রাথমিক অনুমান রাত্রে ওই ব্যক্তি পুকুরে কোন কারণবশত গিয়ে থাকার পর পা হড়কে পুকুরে পড়ে যাওয়ার পরে আর পুকুর থেকে উঠতে না পারায় এ ধরনের ঘটনা ঘটে থাকতে পারে। তবেমৃত্যুর প্রকৃত কারণ কি কীভাবেই বা ওই ব্যক্তি রাত্রে পুকুরে গেল তার কারণ অনুসন্ধানে জুটেছে পুলিশ। একই সাথে পুলিশ দেহ উদ্ধার করে দেহটিকে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়।