Brown Sugar: ব্রাউন সুগার সহ তিন জনকে গ্রেপ্তার

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, মালদা:   গোপন সূত্রে খবর পেয়ে ব্রাউন সুগার সহ তিন জনকে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ। ধৃতদের বৃহস্পতিবার মালদা জেলা আদালতে তোলা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে ধৃতরা হলো ছবি ঘোষ,বাড়ি ইংলিশবাজার থানার বিশ্বনাথ মোড়, অজয় হালদার বাড়ি গ্রীন পার্ক এবং সুরজিৎ সাহা বাড়ি গোপালপুর। তাদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে ২৭০ গ্রাম ব্রাউন সুগার। জানা যায় বুধবার রাত্রে ইংলিশ বাজার শহরে নাকা চেকিং করার সময় ধৃতদের গ্রেফতার করা হয়।