Friends: আর স্বামী – স্ত্রী নয়, বন্ধু হিসেবেই থাকবেন, বৈবাহিক জীবনে দাঁড়ি পড়ল

Published By: Khabar India Online | Published On:

বৃহস্পতিবার দুপুরে ট্যুইট করে বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা করলেন গায়ক, সুরকার অনুপম রায়। ব্যাক্তিগত মতাদর্শ, ভাবনায় ফারাক তৈরি হওয়ার কারণেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন অনুপম। গায়কের ট্যুইটের কিছুক্ষণ পরেই ইনস্ট্রাগ্রামে একই পোস্ট করলেন তাঁর স্ত্রী পিয়া চক্রবর্তী।

 

ট্যুইটে অনুপম রায় লেখেন,’ আমাদের এই সফর খুবই সুন্দর ছিল, অত্যন্ত ভালো অভিজ্ঞতা ও কিছু সুন্দর স্মৃতি। যাই হোক, ব্যক্তিগত জীবনের কিছু মতপার্থক্যের জেরে আমাদের মনে হয়েছে স্বামী স্ত্রী হিসেবে আলাদা হয়া বাঞ্ছনীয়। আমরা দুজন ভালো বন্ধু ছিলাম এবং তাই থাকবো।একে অন্যের খেয়াল রাখবো।‘ তিনি আরও লেখেন যে, ‘ পরিবার পরিজনেরা যারা এতদিন তাঁদের ধন্যবাদ। আমাদের এই সিদ্ধান্তকে সম্মান জানানোর জন্য অনুরোধ করছি।‘

তবে এর আগে তাঁদের বৈবাহিক সম্পর্কের অবনতির কোনও নজির প্রকাশ্যে আসেনি। চলতি বছরেই ১৪ই অক্টোবর স্যোশাল মিডিয়ায় বন্ধুদের একটা ছবি পোস্ট করে অনুপম রায়কে ‘প্রিয়’ বলেও সম্মোধন করেছিলেন প্রিয়া। তবে তাঁদের এই সিদ্ধান্তে মন ভেঙেছে অনুরাগীদের।


প্রসঙ্গত, এটা ছিল অনুপম রায়ের দ্বিতীয়বিবাহ বিচ্ছেদ। নয়ডার শিব নাডার বিশ্ববিদ্যালয়ে নৃবিজ্ঞানে পিএইচডি করার সময় পিয়া চক্রবর্তীর পরিচয় হয় অনুপমের সঙ্গে। এরপর বন্ধুত্ব গণ্ডি পেরিয়ে তাঁদের সম্পর্ক গড়ায় ভালোবাসার দিকে। তারপর ২০১৫ সালের ৬ই ডিসেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হন অনুপম রায় ও পিয়া চক্রবর্তী। এবার ছ’ বছরের সেই দাম্পত্য জীবনে ইতি টানলেন তাঁরা।