Google e-mail: প্রতারণামূলক কাজে ব্যবহৃত হওয়ায় ১৬ লাখ ই-মেইল বন্ধ করেছে গুগল

Published By: Khabar India Online | Published On:

প্রতারণামূলক কাজে ব্যবহৃত হওয়ায় ১৬ লাখ ই-মেইল বন্ধ করেছে গুগল। সাইবার অপরাধ নিয়ন্ত্রণে মার্কিনী এই টেক জায়ান্ট এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সংবাদ মাধ্যম গেজেটস নাউ।

তাদের প্রতিবেদনে বলা হয়েছে, এসব ই-মেইলের উদ্দেশ্য ছিল ইউটিউব অ্যাকাউন্ট চুরি করা এবং ক্রিপ্টোকারেন্সির ব্যবহার বাড়ানো।

 সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন গ্রুপ, ইউটিউব ও জি-মেইলসহ বেশকিছু প্রতিষ্ঠানের সহযোগিতায় ৯৯ দশমিক ৬ শতাংশ ফিশিং ই-মেইল বন্ধ করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে গুগলের থ্রেট অ্যানালাইসিস গ্রুপ।

 ব্লগপোস্টে এই টেক জায়ান্ট বলেছে, এরইমধ্যে ১৬ লাখ ফিশিং ই-মেইল বন্ধসহ ৬২ হাজার সেফ ব্রাউজিং ফিশিং পেজের জন্য সতর্কবার্তা পাঠানো হয়েছে। এছাড়াও ৪ হাজার অ্যাকাউন্ট সফলভাবে পুনরুদ্ধার করা হয়েছে।

এই সার্চ ইঞ্জিন আরও বলেছে, সাইবার অপরাধীরা ফ্রি অ্যান্টিভাইরাস, ভিপিএন, মিউজিক প্লেয়ার ও ফটো এডিটিং সফটওয়্যার এবং অনলাইন গেমসের মতো বিভিন্ন প্রলোভনমূলক ই-মেইল ব্যবহারকারীদের কাছে পাঠায়। এসব ই-মেইলে ক্লিক করার ফলে তাদের ইউটিউব চ্যানেলের দখল নেয় হ্যাকাররা। পরবর্তীতে সেগুলো তারা বিক্রি করে দেয় অথবা ক্রিপ্টোকারেন্সি কেন্দ্রিক প্রতারণার জন্য ব্যবহার করে।

এসব পরিস্থিতি থেকে নিজের অ্যাকাউন্ট সুরক্ষিত অপরিচিত কোনো ই-মেইলে ক্লিক না করার পরামর্শ দিয়েছে গুগল।