Snake Bite: বিষধর সাপের কামড়ে আশঙ্কাজনক গৃহবধূ

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, মালদাঃ

বিষধর সাপের কামড়ে আশঙ্কাজনক গৃহবধূ।
সাপ সমেত হাজির মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।
বিষধরকে ঘিরে আতঙ্ক হাসপাতালের জরুরি বিভাগে।

মোবাইল চার্জ দিতে গিয়ে বিষধর গোখরা সাপের কামড়ে গুরুতর আহত এক গৃহবধূ।

আহত গৃহবধূর বলসাতিয়া মাহাতো চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ।

বাড়ি মানিকচক থানার গদাই চর এলাকায়।

আহত গৃহবধূকে প্রথমে গ্রামে করা হয় ঝাড়ফুঁক।

তারপর চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় মানিকচক গ্রামীণ হাসপাতাল।

সেখান থেকে অবস্থার অবনতি হলে রাতে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসার জন্য বিষধর গোখরো সাপটিকে সাথে নিয়ে মেডিকেল কলেজ হাসপাতালে হাজির হন রোগীর আত্মীয়রা। সেই সাপকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় হাসপাতালের জরুরি বিভাগে।

সাপ দেখতে ভিড় জমান হাসপাতালে থাকা অন্যান্য রোগীর আত্মীয়রা।