Aindrilla: ঐন্দ্রিলা মাকে হারালেন, সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট

Published By: Khabar India Online | Published On:

দীর্ঘদিন পরে সোশ্যাল মিডিয়ায় ফের পোস্ট করেছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। নিজের শারীরিক অসুস্থতার মধ্যেই আরও এক খারাপ খবর এল অভিনেত্রীর কাছে। পুজোর মরশুমে স্বজনহারা হলেন অভিনেত্রী। নিজের সোশ্যাল মিডিয়ার পেজে ‘দুষ্টুমা’ চলে যাওয়ার খবর জানিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন নায়িকা। অভিনেত্রী তাঁর দুষ্টু মায়ের সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন, ‘আজ আমার খুব কাছের মানুষকে হারালাম। দুষ্টু মা। আমাকে সবসময় বলতো তোর থেকে আমি শক্তি পাই, তুই আমার অনুপ্রেরণা। আমি যখন দিল্লি থেকে প্রথম কেমো নিয়ে এলাম।

আমাকে বললো “মনা আমাদের জীবন তো অত সুখের না, কিন্তু আমরা লড়তে লেঙ্গে।” কিন্তু লড়াইটা আর শেষ হলো না। আমার চোখে দেখা সাহসী মানুষ, সবসময় হাসি মুখে লড়ে গিয়েছে। আমাকে নিজের কষ্টগুলো ভাগ করত, আর বলত অন্য কেউ তো আর বুঝবে না। এটা বিশ্বাস করতে পারছি না দুষ্টুমার নম্বরে ফোন করলে আর দুষ্টুমার গলাটা শুনতে পারব না। আমাকে বলেছিল একদিন শ্যুটিং দেখতে যাবো, সেটা আর হলো না। বিশ্বাস করতে পারছি না দুষ্টুমাকে আর কোনোদিন দেখতে পাবো না, কিন্তু আমার হৃদয়ে তুমি থাকবে চিরকাল। তোমায় খুব ভালোবাসি দুষ্টু মা।’এই দুষ্টু মা যে অভিনেত্রীর বড্ড কাছের ছিল, তা অভিনেত্রীর পোস্টেই বেশ বোঝা যাচ্ছে। অবশ্য অভিনেত্রী দুষ্টু মা কী ভাবে চির ঘুমের দেশে গেলেন, তা স্পষ্ট করে জানাননি তিনি।

 বছরের শুরুতে ঐন্দ্রিলা অসুস্থ হওয়ার পর থেকে তাঁর মনের মানুষ সব্যসাচী ওরফে পর্দার বামাক্ষ্যাপা তাঁকে আরও বেশি আগলে রাখতে দেখা গেছে অর্থাৎ সব্যসাচী চৌধুরীকে। বান্ধবীর অসুস্থতার খবর পেয়েই শ্যুটিং ছেড়ে দিল্লি ছুটে যান। সেই থেকে আজ অব্দি প্রেমিকাকে সামলান। তিনি প্রতি মাসে নিয়ম করে ঐন্দ্রিলার শারীরিক পরিস্থিতির আপডেট সকলকে দেন। এখনো অভিনেত্রীকে চলতে হচ্ছে চিকিৎসকের পরামর্শ মেনে। দুর্গা পুজোয় সব্যসাচীর কাছে আবদার ছিল ঐন্দ্রিলার ঠাকুর দেখাতে নিয়ে যেতে হবে। তৃতীয়ার মধ্যরাতে প্রেমিকার আবদার মেটান। সেই ছবি সামাজিক মাধ্যমে শেয়ারও করেছেন তিনি।