Durga Pujo: রবীন্দ্রনাথ ঠাকুরের সহজপাঠ

Published By: Khabar India Online | Published On:

আপকার গার্ডেন পুজো কমিটির ৮২ বছরের পুজোয় এবারের থিম কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সহজপাঠ বই থেকে হাট কবিতা ৷

যেখানে হাটে নানা পসারের সাথে রয়েছে গরুর গাড়িতে মায়ের মূর্তি ৷

সম্পূর্ণ পরিবেশ বান্ধব উপকরণ মণ্ডপ সজ্জায় ব্যবহার করা হয়েছে বলে দাবি করেছেন পুজো কমিটির সাধারণ সম্পাদক প্রসেজিৎ দত্ত ৷

এছাড়াও করোনা সংক্রমণ পরিস্থিতিতে সমস্ত নিয়ম বিধি মেনেই পুজোর আয়োজন করা হয়েছে বলেও দাবি করেন তিনি ৷

এবারের মণ্ডপ সজ্জায় আনুমানিক খরচ হয়েছে ১৭-১৮ লাখ টাকা ৷