PORI: আদালতে পরী

Published By: Khabar India Online | Published On:

সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমণির বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গত ৩১ আগস্ট আদালতে চার্জশিট জমা দেন তদন্ত কর্মকর্তা। একইদিনে আদালত চার্জশিট গ্রহণের পরবর্তী তারিখ নির্ধারণ ও সেই দিন পর্যন্ত পরীমণিকে জামিন দেন।

আজ রবিবার (১০ অক্টোবর) ছিল সেই ধার্য্যকৃত দিন। আবারও জামিন মঞ্জুর করার জন্য আদালতে হাজির হয়েছেন পরী।

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদারের আদালতে আবারও জামিনের আবেদন করবেন বলে জানিয়েছেন পরীর আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী।

গত ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল পরীমণিসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। অভিযুক্ত অপর দুই আসামি হলেন, আশরাফুল ইসলাম দিপু ও কবির হোসেন।