এক চিমটে কর্পূরে, আপনার সংসারে সব কিছু ভালো হবে

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ    সাংসারিক কলহ, দাম্পত্য কলহ, বাস্তুদোষ ও শনির দোষ ইত্যাদি নানা কারণে মানুষের জীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়ছে। প্রতিনিয়ত অর্থনৈতিক সংকটের জন্য মানুষ বুঝতে পারছে না তার ঠিক কি করা উচিত। হয়তো অনেক পরিশ্রম করছেন কিন্তু কোনো ভাবেই কোনো ভালো ফল পাচ্ছেন না। এর জন্য দায়ী হতে পারে আপনার নানা কারণ। তবে পরিশ্রমের সাথে সাথে কর্পুর দিয়ে করতে পারেন এই সহজ ঘরোয়া টোটকাটি। কর্পূর আপনার জীবনের সুখ শান্তি এনে দেবে।

বর্তমান পরিস্থিতিতে এক চিমটে কর্পূর আপনার জীবনে শান্তি এনে দিতে পারে। যদি দাম্পত্য কলহ দেখা যায়। তাহলে অবশ্যই রাতে শোওয়ার সময় বিছানায় এক চিমটে কর্পূর ভালো করে ছড়িয়ে দিন। এতে রাত্রি বেলা ভালো ঘুম হবে। মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পাবেন। এছাড়া কর্পূর এর গুনে আপনার দাম্পত্য কলহ অনেকটাই মিটে যাবে। তাছাড়া সন্ধ্যেবেলা ঘি এ সঙ্গে সামান্য কর্পূর যদি প্রতিদিন জ্বালাতে পারেন। তাহলে আপনার ঘর থেকে নেগেটিভ শক্তিরা একেবারে দূরে চলে যাবে। আপনার ঘরে আবির্ভাব হবে পজিটিভ এনার্জি। কারুর গৃহে যদি বাস্তুদোষ থাকে, তাহলে অবশ্যই সকাল সন্ধ্যা ঘি এর সঙ্গে কর্পূর জ্বালাতে পারেন। এতে শুধু বাস্তুদোষ নয়, আপনার অর্থনৈতিক সংকট অনেকাংশে দূর হবে। ছেলেমেয়েদের পড়াশোনার উন্নতি করার জন্য ছেলেমেয়েদের পড়ার ঘরে অবশ্যই কর্পূর রেখে দেন। এক কোণে দেখবেন পড়াশোনায় কতটা উন্নতি হয়েছে। শুধু এই ধরনের ছোটখাট টোটকা করলেই হবেনা। আপনাকে মেনে চলতে হবে, নানান নিয়মকানুন অর্থাৎ আপনাকে পরিশ্রম করতে হবে।