খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ খবরের শিরোনামে ইউটিউবার ক্যারি মিনাতি (Carryminati)। ইউটিউবারদের একাংশ বিতর্কিত হয়ে তাঁদের ভিউ বাড়াতে ভালোবাসেন। তাঁদের মধ্যে ক্যারি মিনাতি অন্যতম। মিনাতি রীতিমতো আইনের জালে জড়িয়ে পড়েছেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ এনেছেন দিল্লির এক আইনজীবি গৌরব গুলাটি (Gaurav Gulati)। গৌরব, মিনাতির বিরুদ্ধে 354, 509, 293 ও 3/6/7 ধারায় অভিযোগ দায়ের করেছেন পুলিশের কাছে। নিজের টুইটে ডায়েরির একটি কপি শেয়ার করেছেন তিনি।
Carry Minati, has been accused of making derogatory remarks against women in his roast videos.
A Delhi-based lawyer, Gaurav Gulati, has filed a complaint against him, at the Civil Lines police station.
The complaint has been registered under sections 354, 509, 293, and 3/6/7. pic.twitter.com/yP06a8EEih
— The Indian Netizens 🇮🇳 (@Indian_Netizens) September 7, 2021
গৌরবের অভিযোগ, ইউটিউবে আপত্তিকর ভিডিও পোস্ট করছেন ক্যারি মিনাতি। সেখানে মহিলাদের সম্পর্কে কুরুচিকর মন্তব্য ও যৌন ইঙ্গিত প্রদর্শন করা হচ্ছে। কিন্তু ক্যারি মিনাতির তরফে এখনও এই ঘটনা নিয়ে কোনো মতামত পেশ করা হয়নি। আগেও ক্যারি খবরে এসেছিলেন ইউটিউবার ও টিকটকারদের মধ্যে তুলনা টেনে। সেই সময় টিকটকাররা ক্যারিকে সোশ্যাল মিডিয়ায় আক্রমণ করেছিলেন। এমনকি ইদানিং কালে বাঙালি ইউটিউবারদের একাংশ ক্যারিকে সমর্থন করেন না। কিছুদিন আগে রাজকুমারী কোকো নামক এক নামী ইউটিউবার ক্যারি মিনাতির মন্তব্যের বিরোধিতা করেছেন।
View this post on Instagram
ক্যারি মিনাতির প্রকৃত নাম অজয় নাগর (Ajay Nagar)। তাঁর আপলোড করা প্রতিটি ভিডিও নিমেষে ভাইরাল হয়। তাঁর ফলোয়ারের সংখ্যা কয়েক লক্ষ ছাড়িয়ে গিয়েছে। কোনো ঘটনা, বিখ্যাত কোনো ব্যক্তি, কোনো ধারাবাহিক বা রিয়েলিটি শোয়ের কাহিনী নিয়ে রেস্ট করতে ক্যারি মিনাতির জুড়ি মেলা ভার। তবে কখনও কখনও তাঁর ভিডিও শ্লীলতা অতিক্রম করে যায়।

