অভিনেত্রী অপরাজিতা আঢ্য’র শ্বশুর প্রয়াত, দুই বাবাকে হারালেন !

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ   মিষ্টি হাসিখুশি অভিনেত্রী অপরাজিতা আঢ্য শ্বশুরের মৃত্যুতে শোক প্রকাশ করলেন অভিনেত্রী। ফের একবার পিতৃহারা হলেন অপরাজিতা। মাত্র ১৫ বছর বয়সে নিজের বাবাকে হারিয়েছিলেন তিনি। এবার আবারও আরেক বাবাকে হারালেন।

মস্তিষ্কে হ্যামারেজ হওয়ার কারণেই মৃত্যু হয়েছে। এছাড়াও, কিছুদিন আগেই নাকি তার শ্বশুর মশাই শৌচাগারে মাথা ঘুরে নিচে পড়ে যান। তখনই তার মাথায় আঘাত লাগে। ভেতর ভেতর ক্ষতিগ্রস্ত হয় মস্তিষ্ক। সোশ্যাল মিডিয়ায় শ্বশুর মশাইয়ের সঙ্গে ছবি পোস্ট করে অপরাজিতা লেখেন, “শ্বশুর মশাই আজ আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন আমার আর বাবা বলে ডাকার কেউ রইলো না।”

কিছুদিন আগেই গিয়েছিল পিতৃ দিবস। সেদিন বাবার সঙ্গে পুরোনো ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘তখন তো এত ছবি তোলার চল ছিলনা। ছবি তোলা মানে একটা উৎসব। আর মধ্যবিত্তদের সবার বাড়িতে ক্যামেরা থাকতো না। এটা আমার পাঁচ বছরের জন্মদিনে তোলা ছবি। ১৫ বছরে বাবা না ফেরার দেশে চলে গেলো। আর আমায় আশীর্বাদ করে গেলো প্রত্যেক মুহুর্তকে সত্যি করে তুলে ধরার ছবির জগৎ’।কিছুদিন আগে মৈনাক ভৌমিকের ছবি ‘চিনি’ তে অভিনয় করেন অপরাজিতা। এবার তার নতুন ছবি আসতে চলেছে, নাম – ‘একান্নবর্তী, ৫১ নয় এক অন্ন’। ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন অপরাজিতা আঢ্য, অলকানন্দা রায় ও সৌরসেনী মৈত্র। পরিবারে শোকের ছায়া।