শোভন-স্বস্তিকা, বৃষ্টি ভেজা দিনে প্রেম করছেন !

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ   শোভনের ভালোবাসা দিয়ে এবছরের বসন্তের শুরু হয় অভিনেত্রীর। টলিউডের গায়ক এবং অভিনেত্রী চুটিয়ে প্রেম করছেন। এদের প্রেমের নানান মুহূর্ত শেয়ার করে চলেছেন নিজের ইন্সটাগ্রাম এ।

প্রথম বৃষ্টিতে এবছর অভিনয়ের সে ভাবে ডেডলাইন ও নেই। নতুন নতুন প্রেম, তারমধ্যে বর্ষাতে বৃষ্টিতে মনের মানুষের সাথে ভেজার অনুভুতি, এক চরম উত্তেজনা তৈরী করে সকলের কাছেই। এই বর্ষাতে প্রেমের সাগরে ডুব দিলেন স্বস্তিকা-শোভন।

শোভন আর স্বস্তিকা একটি ভিডিও পোস্ট করেছেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। দুজনেই একসাথে ভিজে চলেছে বৃষ্টিতে একসঙ্গে। স্বস্তিকার শেয়ার করা ভিডিয়োতে দেখা যাচ্ছে, বৃষ্টির জলে স্বস্তিকার হাত ধুয়ে নীচে টপ টপ করে পড়ছে আবার কখনো অভিনেত্রীর দুটি পা বৃষ্টিতে দৃশ্যমান। আর এই মুহূর্ত লেন্সবন্দী করছেন ক্যামেরাতে শোভন নিজে। এদিকে ব্যকগ্রাউন্ড মিউজিক হিসেবে চলছে ওস্তাদ রসিদ খানের গান। গানের তালে তালে সাদা কালো মুহূর্ত ফ্রেববন্দী বাইরের ভেজা সবুজের চিত্র, কখনও আবার বৃষ্টি ভেজা স্বস্তিকার হাসি। এই ভিডিয়োতে শোভনের নাম উল্লেখ করেননি। শোভনের ভিডিয়োতে গান বেজে উঠেছে গায়িকা শুভা মুদগলের গান। এই ভিডিয়োতে দৃশ্যমান স্বস্তিকার হাতে বৃষ্টির ছোঁয়া, প্রেমিকার হাসিমুখ, বাইরের বাগান, জলে ভেজা রেলিং নানা দৃশ্য ভেসে উঠেছে শোভনের ভিডিয়োয়। ভিডিয়োর পাশে লেখা, ‘আজ’। দুজনের বৃষ্টিভেজা মুহূর্ত ভাইরাল। এখন কাজ নেই, আংশিক লোকডাউন চলছে, তার মধ্যে আবার বৃষ্টি, তাই প্রেমে হাবুডুবু।