হাওড়া’র ৪৩ নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে স্বেচ্ছা রক্তদান শিবির, আয়োজনে, দেবাঞ্জন চৌধুরী

Published By: Khabar India Online | Published On:

সত্যজিৎ চক্রবর্তী, খবরইন্ডিয়াঅনলাইন, হাওড়াঃ   গত ১৪ই জুন, লিলুয়া, হাওড়ার ৪৩ নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল, ক্যানেল রোড সংলগ্ন একটা বাড়িতে।

১৪ই জুন ২০২১, সকাল ১০ টায়। উপস্থিত ছিলেন সাংসদ প্রসুন ব্যানার্জী, দলের জেলা সভাপতি ভাষ্কর ভট্টাচার্য , উদ্বোধক ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি, বিধায়ক শ্রীমতী নন্দীতা চৌধুরী, আয়োজক প্রাক্তন বোরো চেয়ারম্যান দেবাংশু দাস, চন্দনকান্তি চক্রবর্তী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। রক্তদান করেন ৬০ জন, রক্ত সংগ্রহ করেন ভারুকা ব্লাড ব্যাংক, কলকাতা। এখানে করোনা বিধি নিষেধ মেনেই স্বেচ্ছা রক্তদান করা হয়।