সেস বাবদ ৯৫ হাজার ৪৪৪ কোটি টাকা সংগ্রহের পরিবর্তে ২০১৯-২০ অর্থবর্ষে রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে জিএসটি ক্ষতি পূরণ বাবদ কেন্দ্র ১ লক্ষ ৬৫ হাজার ৩০২ কোটি টাকা দিয়েছে

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ কেন্দ্রীয় সরকার ২০২০’র মার্চ মাসের জন্য জিএসটি ক্ষতি পূরণ বাবদ সম্প্রতি ১৩ হাজার ৮০৬ কোটি টাকা মঞ্জুর করেছে। ক্ষতি পূরণ বাবদ এই অর্থ সহ ২০১৯-২০ অর্থবর্ষে রাজ্যগুলিকে ক্ষতি পূরণ বাবদ সব টাকাই মিটিয়ে দেওয়া হয়েছে। ২০১৯-২০ অর্থবর্ষে রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে জিএসটি ক্ষতি পূরণ বাবদ ১ লক্ষ ৬৫ হাজার ৩০২ কোটি টাকা দেওয়া হলেও আলোচ্য অর্থবর্ষে সেস বাবদ কেন্দ্রীয় সরকারের সংগ্রহের পরিমাণ ৯৫ হাজার ৪৪৪ কোটি টাকা।

২০১৯-২০’র জিএসটি বাবদ ক্ষতি পূরণ মিটিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই ২০১৭-১৮ এবং ২০১৮-১৯ এ সংগৃহীত সেস বাবদ বকেয়া অর্থও খরচ করা হয়েছে। এছাড়াও, কেন্দ্রীয় সরকার ২০১৭-১৮’র আইজিএসটি বাবদ অ্যাপোর্সন ব্যালান্সের অঙ্গ হিসাবে কনস্যুলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে কমপেনসেশন ফান্ডে বা ক্ষতি পূরণ তহবিলে ৩১ হাজার ৪১২ কোটি টাকা স্থানান্তরিত করেছে।

নিম্নলিখিত বক্সে ২০১৯-২০ অর্থবর্ষে রাজ্য-ভিত্তিক জিএসটি বাবদ ক্ষতি পূরণের পরিসংখ্যান দেওয়া হয়েছে :

ক্রমিক সংখ্যা

রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের নাম

২০১৯-২০ অর্থবর্ষে রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে জিএসটি বাবদ ক্ষতি পূরণের অর্থ (টাকার অঙ্ক কোটিতে)

১

অন্ধ্রপ্রদেশ

৩০২৮

২

অরুণাচল প্রদেশ

০

৩

আসাম

১২৮৪

৪

বিহার

৫৪৬৪

৫

ছত্তিশগড়

৪৫২১

৬

দিল্লি

৮৪২৪

৭

গোয়া

১০৯৩

৮

গুজরাট

১৪৮০১

৯

হরিয়ানা

৬৬১৭

১০

হিমাচল প্রদেশ

২৪০০

১১

জম্মু ও কাশ্মীর

৩২৮১

১২

ঝাড়খন্ড

২২১৯

১৩

কর্ণাটক

১৮৬২৮

১৪

কেরল

৮১১১

১৫

মধ্যপ্রদেশ

৬৫৩৮

১৬

মহারাষ্ট্র

১৯২৩৩

১৭

মণিপুর

০

১৮

মেঘালয়

১৫৭

১৯

মিজোরাম

০

২০

নাগাল্যান্ড

০

২১

ওডিশা

৫১২২

২২

পন্ডিচেরী

১০৫৭

২৩

পাঞ্জাব

১২১৮৭

২৪

রাজস্থান

৬৭১০

২৫

সিকিম

০

২৬

তামিলনাডু

১২৩০৫

২৭

তেলেঙ্গানা

৩০৫৪

২৮

ত্রিপুরা

২৯৩

২৯

উত্তর প্রদেশ

৯১২৩

৩০

উত্তরাখন্ড

৩৩৭৫

৩১

পশ্চিমবঙ্গ

৬২০০

মোট

১৬৫৩০২

সূত্র – পিআইবি।