মাঘী পূর্ণিমা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মাঘী পূর্ণিমা উপলক্ষ্যে জনসাধারণকে শুভেচ্ছা জানিয়েছেন। এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “ মাঘী পূর্ণিমা উপলক্ষ্যে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানাই।“ সূত্র – পিআইবি।

প্রধানমন্ত্রী ইন্ডিয়া টয় ফেয়ার ২০২১এর উদ্বোধন করেছেন

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ আত্মনির্ভর ভারত অভিযানে ইন্ডিয়া টয় ফেয়ার ২০২১ একটি উল্লেখযোগ্য পদক্ষেপ : প্রধানমন্ত্রী বাস্তুতন্ত্র এবং মনস্তত্বের জন্য খেলনা তৈরি করা ভালো : প্রধানমন্ত্রী ভালো খেলনা তৈরি করার ঐতিহ্য, প্রযুক্তি, ধারণা ও দক্ষতা ভারতের রয়েছে: প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইন্ডিয়া টয় ফেয়ার ২০২১এর উদ্বোধন করেছেন। সড়ক পরিবহণ ও মহাসড়ক এবং … Read more

প্রবীণ আইনজীবীদের সম্বর্ধনা

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ পশ্চিম বর্ধমান বার এসোসিয়েশন এর উদ্দোগে প্রবীণ আইনজীবীদের সম্বর্ধনা অনুষ্ঠান। চল্লিশ বছর ধরে জেলা সকল আইনজীবীরা আসানসোল জেলা আদালতে প্র্যাকটিস করতেন। ৪০ বছর পূর্ণ হওয়ার জন্য এই অনুষ্ঠান আয়েজিত। উপস্থিত ছিলেন আসানসোল এডিজে মনোজ কুমার রায়, এডিজে বর্ধমান পার্থসারথি চ্যাটার্জি, এডিডিএর চেয়ারম্যান তাপস বন্দোপাধ্যায়, বাণী মণ্ডল অভিজিৎ ঘটক, ও আসানসোলের প্রবীণ … Read more

অবাধ ও শান্তিপূর্ণ ভোট পরিচালনা করতে প্রস্তুত প্রশাসন

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ জেলায় অবাধ ও শান্তিপূর্ণ ভোট পরিচালনা করতে প্রস্তুত প্রশাসন ৷ এই বিষয়ে তথ্য তুলে ধরতে শনিবার জেলা শাসকের দফতরের পক্ষ থেকে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় ৷ যেখানে জেলা শাসক পূর্ণেন্দু মাজি, পুলিশ কমিশনার সুকেশ কুমার জৈন, অতিরিক্ত জেলা শাসক অভিজিৎ শেভালে সহ অন্যান্য নির্বাচনী আধিকারিকেরা উপস্থিত ছিলেন ৷ এদিনের … Read more

সর্বদলীয় বৈঠক করল জেলা প্রশাসন

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে সর্বদলীয় বৈঠক করল জেলা প্রশাসন। শনিবার দুপুরে মালদা জেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত হয় সর্বদলীয় বৈঠক। উপস্থিত ছিলেন জেলাশাসক রাজর্ষি মিত্র সহ অন্যান্য আধিকারিকরা। উপস্থিত ছিলেন, বিভিন্ন দলের নেতা-নেত্রীরা। আসন্ন ২১ বিধানসভা নির্বাচন নির্বিঘ্নে করার লক্ষ্যে সর্বদলীয় বৈঠকের আয়োজন জেলা প্রশাসনের।

পলাশের “ফেকমুখ” – এর দৃশ্যগ্রহণ

সত্যজিৎ চক্রবর্তী, খবরইন্ডিয়াঅনলাইন, কলকাতাঃ “ফেকমুখ” -এর পরিচালক পলাশ বৈরাগী আজ সাক্ষাৎ জানান, ইতিমধ্যেই বড়পর্দা ও অসংখ্য স্বল্পদৈর্ঘ্যের ছায়াছবি নির্মাণ করেছেন। কিন্তু এই প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জন্যে স্বল্পদৈর্ঘ্যে‌র ছবি নির্মাণ করছেন। ঢাকুরিয়ার একটি প্রাসাদোপম বাড়িতে ” ফেকমুখ ” শীর্ষক এই ছবির দৃশ্যগ্রহণ হয়ে গেল। শোভাদেব বর্মার কাহিনীতে চিত্রনাট্য করেছেন – মৌমিতা দাস। কুশ মান্নার চিত্রগ্রহণে, … Read more

অবরোধ শুরু মাইথনের রাস্তায়

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ দীর্ঘদিন ধরেই মাইথন এলাকায় রাস্তা খারাপ। আর সেই খারাপ রাস্তার কারণে পর্যটক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা ব্যবসায়ী সবারই অসুবিধা হত। কিন্তু আজ ডিভিসির চেয়ারম্যান আসার কারণে সেই খারাপ রাস্তার উপরে ছাই ফেলে দেয় ডিভিসি কর্তৃপক্ষ। কার্যত খারাপ রাস্তাকে ঢেকে রাখার জন্যই এমন উদ্যোগ বলে জানা গেছে। আর সেই ছাই উড়ে … Read more

১০৮ টি শিব মন্দির

বর্ধমান এর কালনার ১০৮ টি বিখ্যাত শিব মন্দির। ছবিঃ সৌমিত্র মৌলিক।

সিএসআইআর – সিএমইআরআই, সংস্থার প্রতিষ্ঠা দিবসে ইকো ক্যাম্পাস আবাসিক কলোনী উদ্বোধন

খবরইন্ডিয়াঅনলাইন, কলকাতাঃ সিএসআইআর – সিএমইআরআই, আজ সংস্থার প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছে। সিএসআইআর –এর মহানির্দেশক ও বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা দপ্তরের সচিব ড. শেখর সি. মান্ডে, সিএসআইআর – সিএমইআরআই নির্দেশক অধ্যাপক হরিশ হিরানী এবং সিএসআইআর – আইআইসিবি –র নির্দেশক ড. অরুণ বন্দোপাধ্যায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ড. মান্ডে সিএসআইআর – সিএমইআরআই –এর ইকো ক্যাম্পাস আবাসিক কলোনীর … Read more

স্বরাষ্ট্র মন্ত্রকের নজরদারী ও কনটেনমেন্ট এলাকার জন্য নীতি নির্দেশিকার সময়সীমা বৃদ্ধি

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ সতর্কতা ও কঠোর নজরদারী এবং বিভিন্ন বিষয়ে জারি করা সাধারণ পরিচালন পদ্ধতি মেনে চলতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নির্দেশ। স্বরাষ্ট্র মন্ত্রক আজ এক নির্দেশে জানিয়েছে, নজরদারী, কন্টেনমেন্ট এলাকা ও সতর্কতা সংক্রান্ত বর্তমান নীতিনির্দেশিকার মেয়াদ ৩১শে মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। চিকিৎসাধীন সংক্রমিত ও নতুন কোভিড-১৯-এ আক্রান্তর সংখ্যা যদিও বেশ হ্রাস পেয়েছে, কিন্তু পুরো মহামারী … Read more

কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব এবং টিকা ব্যবস্থাপনা সংক্রান্ত কোভিড টিকাকরণ নিয়ে বৈঠকে পৌরোহিত্য করলেন

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব শ্রী রাজেশ ভূষণ টিকা ব্যবস্থাপনা সংক্রান্ত ক্ষমতাপ্রাপ্ত গোষ্ঠীর চেয়ারম্যান ও কোভিড-১৯ টিকাকরণ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় বিশেষজ্ঞ গোষ্ঠীর সদস্য ডঃ আর এস শর্মাকে সঙ্গে নিয়ে আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের স্বাস্থ্য সচিব এবং এমডি-দের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করলেন। ২০২১এর ১৬ জানুয়ারি দেশজুড়ে কোভিড-১৯ টিকাকরণ অভিযান শুরু হয়। ২০২১এর … Read more

কলকাতা জিপিও –তে “জয় হিন্দ পেক্স”–এর আয়োজন করা হয়েছে

খবরইন্ডিয়াঅনলাইন, কলকাতাঃ স্বাধীনতার ৭৫ বর্ষ পূর্তি এবং নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ডাক বিভাগের পশ্চিমবঙ্গ সার্কেল ২ দিনের বিশেষ অনুষ্ঠান – “জয় হিন্দ পেক্স – ২০২১” আয়োজন করেছে। কলকাতা জিপিও-র রোটান্ডা হলে ২ দিনের এই ডাক টিকিট প্রদর্শনী চলছে। ডাক বিভাগের সচিব শ্রী পি. কে বিসোই এই প্রদর্শনীর উদ্বোধন করেছেন। অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ সার্কেলের চিফ … Read more