“টিউটোপিয়া লার্নিং অ্যাপ”
সত্যজিৎ চক্রবর্তী, খবরইন্ডিয়াঅনলাইন, কলকাতাঃ তপসিয়া কলকাতা, ৩রা সেপ্টেম্বর বৃহস্পতিবার, বাংলা সঙ্গীত জগতের নক্ষত্রদের রচিত এবং গীত ‘টিউটোপিয়ার গান’ প্রকাশিত হল। “টিউটোপিয়া লার্নিং অ্যাপ” পশ্চিমবঙ্গ বোর্ডের বাংলা মাধ্যমের ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় সহযোগিতা করার জন্য। এখানে টিউটপিয়ার গান, লোপামুদ্রা মিত্র, নচিকেতা চক্রবর্তী, রূপঙ্কর বাগচী, ইমন চক্রবর্তী, উপল সেনগুপ্ত এবং লগ্ন জিতা চক্রবর্তীর মত নামি শিল্পীরা গলা মিলিয়েছেন।
