Pakistan Heavy Rains: পাকিস্তানে নিহত ৭৭, প্রবল বর্ষণে

প্রবল বর্ষণের কবলে পড়ে পাকিস্তানে প্রাণ হারিয়েছেন অন্তত ৭৭ জন। শুধুমাত্র বেলুচিস্তান প্রদেশেই মারা গেছেন ৩৯ জন। পাকিস্তানের জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী শেরি রেহমান এই তথ্য জানিয়েছেন। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে জানা যায়, প্রবল বর্ষণের ফলে শতাধিক বাড়িঘর ধ্বংস হয়েছে। মন্ত্রী শেরি রেহমান প্রাণহানির ঘটনাকে জাতীয় দুর্যোগ বলে ঘোষণা করেছেন। ভারি বর্ষণ অব্যাহত থাকায় … Read more

Boris Johnson: বরিস জনসন পদত্যাগ করছেন

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন পদত্যাগ করছেন ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।  বরিস জনসন তার রাজনৈতিক দল কনজারভেটিভ পার্টির নেতা হিসেবে পদত্যাগ করবেন বলে বিবিসি জানালেও আরেক সংবাদমাধ্যম রয়টার্স বলছে, বৃহস্পতিবার ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা করবেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়, কনজারভেটিভ নেতার পদ থেকে পদত্যাগের ঘোষণা করবেন বরিস জনসন। আগামী শরৎকাল … Read more

UN: দুই শান্তিরক্ষী নিহত বোমা হামলায়, মালিতে

মালিতে বোমা হামলায় জাতিসংঘের দুই শান্তিরক্ষী নিহত হয়েছেন বলে জানা গেছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও পাঁচ শান্তিরক্ষী। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা। প্রতিবেদনে বলা হয়, মালির উত্তরাঞ্চলীয় এলাকায় রাস্তার পাশে পুঁতে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বিস্ফোরণে হতাহতের এই ঘটনা ঘটে। পশ্চিম আফ্রিকার এই দেশটিতে সম্প্রতি নিরাপত্তাহীনতা বেড়েছে। কারণ দেশটির সশস্ত্র … Read more

Air pollution: মৃত্যু প্রায় ৯০ লাখ! বায়ু দূষণ ও সীসার বিষক্রিয়ায়, প্রতি বছর

ল্যানসেট কমিশনের অনলাইন জার্নাল ‘ল্যানসেট প্ল্যানেটারি হেলথে’ দূষণ ও স্বাস্থ্য বিষয়ক নানা গবেষণা প্রকাশিত হয়। তেমনই নতুন এক গবেষণায় দেখা গেছে, ক্রমবর্ধমান বায়ু দূষণ ও সীসার বিষক্রিয়ায় ২০১৫ সাল থেকে প্রতি বছর প্রায় ৯০ লাখ মানুষ মারা গেছেন বিশ্বে।  প্রায় তিন-চতুর্থাংশই মারা গেছে শুধু বায়ুদূষণেই। গবেষণায় আরও দেখা গেছে, ২০১৯ সালে সারা বিশ্বে প্রতি ৬ … Read more

Sydney Floods: প্রায় ৫০ হাজার মানুষ ঘরহীন, সিডনি বন্যায় ভাসছে‌

ভয়াবহ বন্যা সিডনিতে। শতাধিক বাড়ি ভেসে গেছে। দুর্দশাগ্রস্ত ৫০ হাজার অস্ট্রেলিয়ার মানুষ। দুর্যোগ মোকাবিলায় নেমেছে ইমার্জেন্সি রেসপন্স টিম।জলে ডুবতে বসা গাড়িতে আটকে পড়েছেন বহু মানুষ। ইমার্জেন্সি সার্ভিস ম্যানেজার অ্যাশলে সুলিভান জানিয়েছেন, জলপ্লাবিত গাড়ি ও ডুবে যাওয়া বাড়ি থেকে দুর্গত মানুষদের উদ্ধারের কাজ চলছে। টানা কদিন ধরে বৃষ্টি চলছে, অতিরিক্ত বৃষ্টির জেরেই এই বন্যা পরিস্থিতির সৃষ্টি … Read more

Independence Day Parade: স্বাধীনতা দিবসের প্যারেডে গুলি, নিহত ৬, যুক্তরাষ্ট্রে

যুক্তরাষ্ট্রের ইলিনয়ের শিকাগো নগরীর কাছে স্বাধীনতা দিবসের প্যারেডে বন্দুক হামলায় নিহত হয়েছেন ৬ জন। এছাড়াও আহত হয়েছেন আরও অন্তত ২৪ জন। ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসির এক প্রতিবেদনে জানা যায়, শিকাগোর হাইল্যান্ড পার্ক এলাকায় স্থানীয় সময় সকাল ১০ টার দিকে স্বাধীনতা দিবসের প্যারেডের কুচকাওয়াজ শুরু হওয়ার প্রায় ১০ মিনিট পর গুলির শব্দে আকস্মিক অনুষ্ঠান বন্ধ হয়ে … Read more

Denmark: শপিংমলে বন্দুক হামলা ডেনমার্কে, বহু হতাহতের আশঙ্কা

ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের একটি শপিংমলে বন্দুকধারীরা হামলা চালিয়েছেন। এই হামলায় বহু হতাহতের আশঙ্কা করছে পুলিশ। রবিবার কোপেনহেগেনের ফিল্ডস নামে একটি শপিংমলে এই হামলা চালানো হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি ও সিএনএন তাদের প্রতিবেদনে জানিয়েছে।  ঘটনায় ডেনমার্কের পুলিশ জানাচ্ছে, বন্দুকধারীরা শপিংমলে ঢুকে এলোপাতাড়ি গুলি চালনায়। এই ঘটনায় তাদের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ আরও বলছে, এলোপাতাড়ি … Read more

Lockdown: আবার লকডাউন চীনের আনহুই প্রদেশে

আবারও লকডাউনের আওতায় চীনের আনহুই প্রদেশের ১৭ লাখ মানুষ। সোমবার এএফপির এক প্রতিবেদনে জানা যায়, গত সপ্তাহ থেকে আনহুই প্রদেশে সংক্রমণ বাড়তে শুরু করে। ওই প্রদেশের দুই কাউন্টি সিজিয়ান এবং লিংবিতে লকডাউন ঘোষণা করা হয়। সেখানকার ১৭ লাখের বেশি মানুষ শুধুমাত্র করোনা পরীক্ষার জন্য বাড়ির বাইরে যাওয়ার অনুমতি পেয়েছেন। সোমবার ২৮৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত … Read more

Policemen: ৩ পুলিশ নিহত গুলিতে, যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে

যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যে গুলিতে তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। পারিবারিক নির্যাতনের অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাসহ তাকে ধরতে গিয়ে এই হামলার শিকার হন তারা।  ঘটনায় ৪৯ বছর বয়সী সন্দেহভাজন ল্যান্স স্টোরজকে পুলিশ পরে তাদের হেফাজতে নেয় বলে জানিয়েছে বিবিসি। ফ্লয়েড কাউন্টি শেরিফ জন হান্ট বলেছেন, পুলিশ কর্মকর্তারা যখন লোকটির বাড়িতে পৌঁছেছিলেন তখন তারা ‘শুদ্ধ … Read more

Pakistan Bus Crash: যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১৯, পাকিস্তানে

পাকিস্তানে যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদমাধ্যম দ্য ডন। প্রতিবেদনে বলা হয়, এই ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন। রবিবার সকালে বেলুচিস্তান প্রদেশের জোব জেলায় বাস দুর্ঘটনা ও হতাহতের এই ঘটনা ঘটে। প্রতিবেদনে বলা হয়, ৩০ জনেরও বেশি যাত্রী নিয়ে একটি বাস রাজধানী ইসলামাবাদ থেকে কোয়েটার দিকে … Read more

Earthquakes: শক্তিশালী ভূমিকম্প ইরানে, নিহত ৫

 শক্তিশালী ভূমিকম্প আঘাত মধ্যপ্র্যাচ্যের আরেক দেশ ইরানে। দক্ষিণাঞ্চলের হরমোজগান প্রদেশে প্রথমে ৬ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে, যাতে অন্তত ৫ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ’র থেকে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। সকালে প্রথমবার আঘাত হানার কিছুক্ষন পর আরও দুইটি ভূমিকম্প আঘাত হানে। … Read more

Russian Missile Strike: ইউক্রেনে আবার রুশ মিসাইল হামলা, নিহত ১৯

ইউক্রেন ও  রাশিয়ার যুদ্ধ থামানোর জন্য বিশ্বের নানা মহল থেকে চেষ্টা করা হয়েছে। কিন্তু রাশিয়া ইউক্রেন-হামলা নিয়ে নিজেদের সিদ্ধান্তে অনড়। শুক্রবার ইউক্রেন পোর্ট সিটি ওডেসায় রাশিয়া মিসাইল হামলা চালিয়েছে। এতে নিহত হয়েছেন ১৯ জন। আক্রমণের ঘটনাটি হয়েছে কৃষ্ণসমুদ্র থেকে রাশিয়ার কৌশলী পশ্চাদপসরণের ঠিক একদিন পরেই।  একটি ভিডিও দেখা গেছে। যে ভিডিওতে ওডেসার ৫০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে … Read more