ভোটের আগে রাজ্যে বাড়ছে নিরাপত্তার কড়াকড়ি। West Bengal Central Force Deployment নিয়ে বড় ঘোষণা করল নির্বাচন কমিশন। আগামী ১ মার্চ থেকে রাজ্য জুড়ে মোতায়েন করা হবে মোট ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
সবচেয়ে বেশি বাহিনী যাচ্ছে উত্তর ২৪ পরগনায়। তিনটি পুলিশ জেলা এবং দুটি কমিশনারেট মিলিয়ে সেখানে মোতায়েন হবে ৩০ কোম্পানি বাহিনী। কলকাতায় থাকছে ১২ কোম্পানি।
মুর্শিদাবাদে দুই পুলিশ জেলা মিলিয়ে ১৬ কোম্পানি, হাওড়ায় কমিশনারেট ও জেলা মিলিয়ে ১৫ কোম্পানি নামানো হচ্ছে। দক্ষিণ ২৪ পরগনায়ও ১৫ কোম্পানি মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে। পূর্ব মেদিনীপুর ও হুগলিতে ১৪ কোম্পানি করে বাহিনী পাঠানো হচ্ছে।
মালদহ ও নদিয়ায় ১২ কোম্পানি করে, উত্তর দিনাজপুরে ১১ এবং দক্ষিণ দিনাজপুরে ১০ কোম্পানি বাহিনী মোতায়েন হবে। দার্জিলিং পার্বত্য এলাকা ও শিলিগুড়ি মিলিয়ে ৯ কোম্পানি এবং কোচবিহারেও ৯ কোম্পানি থাকবে।
পূর্ব বর্ধমানে ৮ কোম্পানি। বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ও জলপাইগুড়িতে ৭ কোম্পানি করে মোতায়েন করা হচ্ছে। পুরুলিয়া, ঝাড়গ্রাম ও আলিপুরদুয়ারে ৫ কোম্পানি এবং কালিম্পঙে ৩ কোম্পানি বাহিনী পাঠানো হচ্ছে।
এই বাহিনীর মধ্যে রয়েছে ১১০ কোম্পানি সিআরপিএফ, ৫৫ কোম্পানি বিএসএফ, ২১ কোম্পানি সিআইএসএফ, ২৭ কোম্পানি আইটিবিপি এবং ২৭ কোম্পানি এসএসবি। প্রতিটি কোম্পানিতে অন্তত ৭২ জন জওয়ান থাকবেন বলে নির্দেশ দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনের সূত্রে জানা গিয়েছে, প্রথম দফায় ২৪০ কোম্পানি মোতায়েনের পর ১০ মার্চের মধ্যে আরও ২৪০ কোম্পানি পাঠানো হতে পারে। অর্থাৎ মোট ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে দায়িত্ব নেবে।
২৮ ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। তার পরের দিন থেকেই শুরু হবে রাজ্য জুড়ে বাহিনী মোতায়েন। আগের বিধানসভা নির্বাচনে ১১০০ কোম্পানি বাহিনী ছিল, তবে এ বার আপাতত ৪৮০ কোম্পানি মোতায়েনের পরিকল্পনা করা হয়েছে।
ভোটের আগে প্রশাসনিক প্রস্তুতিতে এই West Bengal Central Force Deployment গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহল।

