VIRAL: রোমান্সে উষ্ণতা নেটদুনিয়ায়, নীরাহুয়ার সাথে ঘনিষ্ঠ হলেন আম্রপালি, ফুলশয্যার খাটেই

Published By: Khabar India Online | Published On:

 নেটদুনিয়ায় একটি ভোজপুরি গান ভীষণরকম ভাইরাল হয়েছে। গানে দেখা মিলেছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় জুটির। ভাইরাল হওয়া গানে আম্রপালি দুবে ও দীনেশ লাল যাদবকে দেখা গিয়েছে।

 দুজনেই ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম দুই প্রথম সারির তারকা। ভিডিওতে তাদের রোমান্স রীতিমতো উষ্ণতা ছড়িয়েছে, তা বলাই বাহুল্য। সম্প্রতি একটি জনপ্রিয় ভোজপুরি ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়।

আম্রপালি দুবে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয়, সুন্দরী, প্রথম সারির অভিনেত্রী। তিনি ভীষণভাবে জনপ্রিয় সেখানকার দর্শকদের মাঝে। সম্প্রতি ‘মানবা না রাজা’ এই গানের তালেই পর্দায় নীরাহুয়ার সাথে চূড়ান্ত ঘনিষ্ঠ হয়েছেন অভিনেত্রী। ফুলশয্যার ঘরে ফুল দিয়ে সাজানো খাটেই একে অপরের সাথে ক্যামেরার সামনেই ঘনিষ্ঠ হয়েছেন তারা।

এমনকি গায়ে জল ঢালতেও দেখা গিয়েছে অভিনেত্রীকে। আর তাদের এই ঘনিষ্ঠ দৃশ্য যে দর্শকরা বেশ তারিয়ে তারিয়ে উপভোগ করেছেন।

ভিডিওতে একেবারে গদগদ প্রেমের দৃশ্যে দেখা মিলেছে তাদের।

সম্প্রতি যে গানের সূত্র ধরে নেটমাধ্যমে পুনরায় চর্চায় উঠে এসেছেন এই অনস্ক্রিন তারকা জুটি, সেটি হিট ভোজপুরি ছবি ‘রাম লক্ষণ’এর অন্যতম জনপ্রিয় গান। এই ছবির উল্লেখ্য গানটি গেয়েছেন কল্পনা। গানের কথা দিয়েছেন শ্যাম দেহাতি। সুর করেছেন রাজনীশ মিশ্রা। ‘বিআইপিএল’ নামের ইউটিউব চ্যানেল থেকে এই গানের ভিডিওটি সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করে নেওয়া হয়েছে ১ বছর আগে, যা এই মুহূর্তে ১৭ লাখেরও বেশি মানুষের কাছে পৌঁছে গিয়েছে। ভোজপুরি দর্শকদের মাঝে নীরাহুয়া ও আম্রপালি দুবে কোন না কোন কারণে চর্চায় থাকেন। সম্প্রতি তাদের এই পুরনো গানের ভিডিওকে সূত্র হিসেবে ধরেই চর্চার আলোয় তুলে আনা হয়েছে।