রাজস্থানের প্রাসাদে গোপন বিয়ে? চর্চার শীর্ষে বিজয়-রাশমিকা

Published By: Khabar India Online | Published On:

দীর্ঘদিনের জল্পনার পর অবশেষে বিনোদন মহলে উত্তেজনার পারদ চড়েছে। রাত পোহালেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় তারকা Vijay DeverakondaRashmika Mandanna—এমন খবরেই এখন সরগরম নেটদুনিয়া।

সূত্রের খবর, রাজস্থানের উদয়পুরের এক ঐতিহ্যবাহী রাজকীয় প্রাসাদে সোমবার (২ ফেব্রুয়ারি) হবে মূল বিয়ের অনুষ্ঠান। তার আগেই ১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে গেছে প্রাক-বিবাহের আয়োজন। মেহেদি, সংগীত ও ককটেল পার্টির মধ্য দিয়েই নাকি জমে উঠেছে এই তারকা জুটির বিয়ের আবহ।

সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভাইরাল ভিডিও গুঞ্জনকে আরও জোরালো করেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, প্রাসাদজুড়ে লাল ভেলভেট কাপড়, রঙিন ফুল আর নকশাদার পিতলের সামগ্রী দিয়ে সাজানো হচ্ছে বিয়ের আসর। ইভেন্ট ম্যানেজমেন্ট টিম শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত, যা দেখে অনেকেই ধরে নিচ্ছেন—বড় কিছু ঘটতে চলেছে।

যদিও দীর্ঘদিন ধরে বিজয় ও রাশমিকার সম্পর্ক নিয়ে আলোচনা চললেও, তারা কেউই প্রকাশ্যে বিষয়টি স্বীকার করেননি। তবু বলিউড ও দক্ষিণী সিনেমা মহলের মতে, এবার সেই সম্পর্কই নতুন অধ্যায়ে পা রাখতে চলেছে।