বিয়ের আনন্দ এখনও ফুরোয়নি, তার মধ্যেই Vijay Deverakonda scholarship announcement ঘিরে চাঞ্চল্য ছড়াল দক্ষিণী বিনোদন জগতে। ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায় শুরু করেই এক মানবিক উদ্যোগে নজর কাড়লেন জনপ্রিয় অভিনেতা।
সম্প্রতি বিয়ে সেরেছেন দক্ষিণী তারকা Vijay Deverakonda ও Rashmika Mandanna। ধুমধাম অনুষ্ঠানের পর নবদম্পতি পৌঁছান তেলেঙ্গানার খাম্মানপেটের পৈত্রিক ভিটায়। পরিবারের সঙ্গে ঘরোয়া পরিবেশে সত্যনারায়ণ পূজায় অংশ নেন তারা। কিন্তু সেখানেই অপেক্ষা করছিল বড় ঘোষণা।
নিজের চ্যারিটেবল ট্রাস্টের মাধ্যমে তেলেঙ্গানার আচাম্পেট বিভাগের ৪৪টি সরকারি স্কুলের নবম ও দশম শ্রেণির পড়ুয়াদের জন্য বিশেষ স্কলারশিপ প্রকল্প ঘোষণা করেন বিজয়। আর্থিকভাবে পিছিয়ে পড়া মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনা চালিয়ে যেতে সহায়তা করাই এই প্রকল্পের মূল লক্ষ্য।
অভিনেতার বক্তব্য, অর্থাভাবে যেন কোনও শিক্ষার্থীর ভবিষ্যৎ অন্ধকারে না ঢেকে যায়। গ্রামের মাটিতে দাঁড়িয়ে এমন ঘোষণায় আবেগাপ্লুত হয়ে পড়েন তাঁর মা। স্বামীর এই উদ্যোগে গর্ব প্রকাশ করেন রাশমিকাও।
শুধু আর্থিক সাহায্য নয়, নিজের শিকড়ের সঙ্গে সংযোগ বজায় রাখার প্রতিশ্রুতিও দেন বিজয়। তিনি জানান, নিয়মিত গ্রামে আসবেন এবং উন্নয়নের কাজে যুক্ত থাকবেন।
ঘোষণার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুভেচ্ছার বন্যা বইতে শুরু করে। অনেকেই তাঁকে ‘রিয়েল লাইফ হিরো’ আখ্যা দিয়েছেন। কেউ আবার মন্তব্য করেছেন, ভবিষ্যতে রাজনীতিতেও বড় ভূমিকা নিতে পারেন এই তারকা।
ব্যক্তিগত সুখের মুহূর্তেই সমাজের জন্য এমন উদ্যোগ—এটাই যেন প্রমাণ করে, জনপ্রিয়তার সঙ্গে দায়িত্ববোধও সমান গুরুত্বপূর্ণ।

