মানুষের সঙ্গে সংযোগে জোর, শিলিগুড়ি ১৪ নম্বর ওয়ার্ডে তৃণমূলের সংকল্প যাত্রা

Published By: Khabar India Online | Published On:

হঠাৎ করেই শিলিগুড়ির রাজনীতিতে নতুন চাঞ্চল্য—১৪ নম্বর ওয়ার্ড জুড়ে অনুষ্ঠিত হলো তৃণমূল কংগ্রেসের সংকল্প যাত্রা। সোমবার শিলিগুড়ি ১৪ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই কর্মসূচি আয়োজন করা হয়।

এই সংকল্প যাত্রায় উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সঞ্জয় টিব্রুওয়াল সহ দলের একাধিক নেতৃত্ব ও কর্মীরা। কর্মসূচির শুরুতেই বাস্তহারা কালী মন্দিরে পুজো দেওয়া হয়, এরপর সেখান থেকেই সংকল্প যাত্রার সূচনা হয়।

ওয়ার্ডের বিভিন্ন এলাকা অতিক্রম করে এই যাত্রা চলাকালীন সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করেন তৃণমূল নেতৃত্ব। দলের বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়াই ছিল এই কর্মসূচির অন্যতম লক্ষ্য।

দলীয় সূত্রে জানা গিয়েছে, আসন্ন রাজনৈতিক চ্যালেঞ্জের আগে সাংগঠনিক শক্তি আরও মজবুত করতেই এই সংকল্প যাত্রার আয়োজন। মানুষের পাশে থাকার বার্তা দিয়ে কর্মীরা ওয়ার্ড জুড়ে সক্রিয় ভূমিকা নেন।