টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ মঙ্গলবার বাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্জনার প্রতিবাদে জামুড়িয়া ব্লক ২ এর পক্ষ থেকে কেন্দা তৃনমূলের দলীয় কার্যালয়ের পাশের ময়দানে এক ধিক্কার সমাবেশ মঞ্চে তৃনমূলের জামুড়িয়ার পর্যবেক্ষক অভিজিৎ ঘটক বক্তব্য রাখতে গিয়ে বলেন প্রধানমন্ত্রী আগে চা বিক্রির কাজ করতেন, এখন দেশ বিক্রির কাজে নেমে পড়েছেন। রেল, সেল, কোল, বিএসএনএল সব কিছু বিক্রি করার কাজে নেমে পড়েছেন। তিনি বলেন, বাংলাতে এত বেশি উন্নয়ন হবে, বাংলার মানুষ এত ভালো থাকবে, তা থেকে বঞ্চিত করার জন্য কেন্দ্র বাংলাকে টাকা দিচ্ছেনা। তাই বাংলা বাঁচাতে দিদির হাত শক্ত করতে হবে। তিনি জামুড়িয়ার মানুষের কাছে অনুরোধ করে বলেন ২০২১ সালের নির্বাচনে জামুড়িয়া বিধানসভা জিতিয়ে দিদিকে উপহার দিতে হবে। এদিনের মঞ্চ থেকে এলাকার পুরোহিত, ইমাম, ফাদার ও আদিবাসী পুরোহিতদের এক সাথে সম্মান দেওয়া হয়।
সমাবেশে জামুড়িয়ার তৃনমূল পর্যবেক্ষক অভিজিৎ ঘটক ছাড়াও উপস্থিত ছিলেন জেলার পর্যবেক্ষক হরেরাম সিং, পঞ্চায়েত সমিতির সভাধিপতি সুভদ্রা বাউরী, জামুড়িয়া ২ নম্বর ব্লক সভাপতি সুকুমার ভট্টাচার্য়, তাপস চক্রবর্তী, লাল্টু কাজী, দিনেশ চক্রবর্তী, মহিলা তৃণমূল কংগ্রেস জেলা সভানেত্রী আলপনা ব্যানার্জী, রাখী কর্মকার,বকুল মন্ডল সহ আরও অনেকেই।
আগে চা বিক্রির কাজ করতেন, এখন দেশ বিক্রির কাজে নেমে পড়েছেন- অভিজিৎ ঘটক
Published By: Khabar India Online |
Published On:

