হঠাৎ করেই বাজারে চমক—Tata Punch EV 2026 নতুন রূপে হাজির। আপডেটেড ডিজাইন, বড় ব্যাটারি আর উন্নত রেঞ্জ নিয়ে আবারও আলোচনায় টাটার জনপ্রিয় ইলেকট্রিক এসইউভি।
নতুন সংস্করণে সামনে দেওয়া হয়েছে ক্লিন ও মডার্ন বাম্পার ডিজাইন। আগের কালো ট্রিম বাদ দিয়ে আরও প্রিমিয়াম লুক দেওয়া হয়েছে। Y-শেপ এলইডি ডিআরএল ও সামনের চার্জিং ফ্ল্যাপ আগের মতোই রাখা হয়েছে। পাশে রয়েছে নতুন ১৬-ইঞ্চি অ্যারো-অপ্টিমাইজড অ্যালয় হুইল।
পেছনে যুক্ত হয়েছে কানেক্টেড এলইডি টেলল্যাম্প, যা গাড়িকে আরও আধুনিক চেহারা দিয়েছে। ১৯৫ মিমি গ্রাউন্ড ক্লিয়ারেন্স এবং ৪৫০ মিমি পর্যন্ত পানি পার হওয়ার ক্ষমতা শহর ও গ্রামীণ রাস্তার জন্য বাড়তি আত্মবিশ্বাস যোগায়।
কেবিনেও এসেছে পরিবর্তন। ডুয়াল-টোন ড্যাশবোর্ড, নতুন ট্রিম এবং টপ ভ্যারিয়েন্টে ১০.২৫-ইঞ্চি টাচস্ক্রিন ও ১০.২৫-ইঞ্চি ডিজিটাল ড্রাইভার ডিসপ্লে দেওয়া হয়েছে। এছাড়া রয়েছে ওয়্যারলেস চার্জিং, ভেন্টিলেটেড সিট, অ্যাম্বিয়েন্ট লাইটিং, ৩৬০-ডিগ্রি ক্যামেরা এবং কানেক্টেড কার প্রযুক্তি।
টাটা অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই চার্জিং স্টেশন খুঁজে পাওয়া, পেমেন্ট করা এবং গাড়ির বিভিন্ন তথ্য জানতে পারবেন।
সবচেয়ে বড় আপডেট এসেছে ব্যাটারিতে। ৪০kWh ব্যাটারি অপশনে এক চার্জে সর্বোচ্চ ৪৬৮ কিমি রেঞ্জ দাবি করা হয়েছে, যদিও বাস্তবে প্রায় ৩৫৫ কিমি চলতে পারে। এছাড়া ৩০kWh ব্যাটারি অপশনে ৩৬৫ কিমি রেঞ্জ পাওয়া যাবে।
৬৫kW ডিসি ফাস্ট চার্জারে মাত্র ২৬ মিনিটে ২০% থেকে ৮০% চার্জ সম্ভব। আর মাত্র ১৫ মিনিট চার্জে প্রায় ১৩৫ কিমি ড্রাইভিং রেঞ্জ পাওয়া যাবে।
নতুন তিনটি রঙের অপশন যুক্ত হয়েছে। পাশাপাশি প্রথমবারের মতো ব্যাটারি অ্যাজ এ সার্ভিস সুবিধাও এনেছে টাটা। ভারতীয় বাজারে এই মডেলের প্রারম্ভিক দাম রাখা হয়েছে ৬ লাখ ৪৯ হাজার টাকা।

