Bus-Tanker Collision: বাস-ট্যাংকার সংঘর্ষে নিহত ২০, পাকিস্তানে

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুলতান-সুক্কুর মোটরওয়েতে মঙ্গলবার (১৬ আগস্ট) ভোরে একটি তেল ট্যাংকারের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে ২০ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন বাসযাত্রী। আহতদের মুলতানের নিশতার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন। মুলতানের ডেপুটি কমিশনার তাহির ওয়াট্টু … Read more

Imran Khan: সহযোগী গ্রেপ্তার, পুলিশি পাহারায় ইমরান খান

 শাহবাজ গিলকে গ্রেপ্তারের পর পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বানিগালার বাসভবনের দিকে আন্দোলনের খবরে পাকিস্তান মুসলিম লীগ কায়েদ (পিএমএল-কিউ) পক্ষ থেকে তার সুরক্ষার জন্য পাঞ্জাব পুলিশ পাঠিয়েছে। পিএমএল-কিউ নেতা মুনিস এলাহি এটি নিশ্চিত করেছেন। এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া যায়। এক টুইটে এলাহি লিখেছেন, বানিগালার দিকে কিছু আন্দোলনের খবর শুনেছি, পিটিআই প্রধানের সুরক্ষার জন্য … Read more

Suicide Attack: আত্মঘাতী হামলায় ৪ সেনা নিহত, পাকিস্তানে

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার উত্তর ওয়াজিরিস্তান জেলার মির আলি এলাকায় একটি সামরিক কনভয়ে আত্মঘাতী বিস্ফোরণে চার সেনা নিহত হয়েছে। মঙ্গলবার পাকিস্তানি দৈনিক দ্য ডনের প্রতিবেদনে এই তথ্য পাওয়া যায়। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর পাকিস্তান (আইএসপিআর) জানিয়েছে, সোমবার ওয়াজিরিস্তান জেলার মীর আলি তহসিল অঞ্চলের পাত্তাসি চেকপোস্টের কাছে একটি অটোরিকশা নিরাপত্তা বাহিনীর গাড়িকে ধাক্কা দিলে এই বিস্ফোরণ ঘটে, … Read more

Pakistan flood: বন্যায় ৪৭ শিশুসহ ১৩৬ মৃত্যু, পাকিস্তানে

পাকিস্তানের বেলুচিস্তানে টানা বর্ষণে সৃষ্ট বন্যায় ১৩৬ জনের মৃত্যু হয়েছে। জিও নিউজের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনে বলা হয়, বন্যায় মৃত ব্যক্তিদের ৪৭ জনই শিশু। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সরকার জনগণকে ‘ছেড়ে যাবে না’বলে অঙ্গীকার করেছে। স্থানীয় প্রশাসন ও সশস্ত্র বাহিনীর সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন। … Read more

Pakistan Heavy Rains: পাকিস্তানে নিহত ৭৭, প্রবল বর্ষণে

প্রবল বর্ষণের কবলে পড়ে পাকিস্তানে প্রাণ হারিয়েছেন অন্তত ৭৭ জন। শুধুমাত্র বেলুচিস্তান প্রদেশেই মারা গেছেন ৩৯ জন। পাকিস্তানের জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী শেরি রেহমান এই তথ্য জানিয়েছেন। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে জানা যায়, প্রবল বর্ষণের ফলে শতাধিক বাড়িঘর ধ্বংস হয়েছে। মন্ত্রী শেরি রেহমান প্রাণহানির ঘটনাকে জাতীয় দুর্যোগ বলে ঘোষণা করেছেন। ভারি বর্ষণ অব্যাহত থাকায় … Read more

Pakistan Bus Crash: যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১৯, পাকিস্তানে

পাকিস্তানে যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদমাধ্যম দ্য ডন। প্রতিবেদনে বলা হয়, এই ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন। রবিবার সকালে বেলুচিস্তান প্রদেশের জোব জেলায় বাস দুর্ঘটনা ও হতাহতের এই ঘটনা ঘটে। প্রতিবেদনে বলা হয়, ৩০ জনেরও বেশি যাত্রী নিয়ে একটি বাস রাজধানী ইসলামাবাদ থেকে কোয়েটার দিকে … Read more

Sexual Offenses: পাকিস্তানে জরুরি অবস্থা জারি, ধর্ষণ প্রতিরোধে

 পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের প্রশাসন নারী ও শিশুদের ওপর যৌন অপরাধের মাত্রা বৃদ্ধি পাওয়ায় জরুরি অবস্থা জারি করতে বাধ্য হয়েছে। মঙ্গলবার (২১ জুন) পাঞ্জাব প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আত্তা তারার এই খবর প্রকাশ করেছে ডন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রতিদিন চার থেকে পাঁচটি ধর্ষণের ঘটনা ঘটছে পাঞ্জাবে। শুধু মহিলারাই নয়, নির্যাতিত হচ্ছেন শিশুরাও। এই পরিস্থিতি ঠেকাতে, মহিলা ও শিশুদের সুরক্ষিত … Read more

Bus Accident: নিহত ২২, পাকিস্তানে বাস দুর্ঘটনায়

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমে একটি প্রত্যন্ত অঞ্চলে একটি সংকীর্ণ পাহাড়ি সড়ক থেকে দ্রুতগামী বাস ছিটকে পড়ে অন্তত ২২ জন নিহত হয়েছেন। বুধবার বেলুচিস্তান প্রদেশের কিল্লা সাইফুল্লাহ জেলায় এই দুর্ঘটনা। নিহতদের মধ্যে কয়েকজন নারী ও শিশু রয়েছেন। ডেপুটি জেলা প্রশাসক মোহাম্মদ কাসিম বলেন, দুর্ঘটনায় কেউ বেঁচে নেই। উদ্ধারকারীরা মৃতদেহগুলোকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। বার্তাসংস্থা এপি এ খবর জানিয়েছে। … Read more

জনগণকে কম দামে আটা দেবো, গায়ের জামা বিক্রি করে হলেওঃ প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, তিনি জনগণকে কম দামে আটা দেবেন। এজন্য প্রয়োজন হলে তিনি নিজের গায়ের জামা বিক্রি করবেন। খাইবার পাখতুনখোয়া শহরের মুখ্যমন্ত্রীকে তিনি ২৪ ঘণ্টা সময় দিয়েছেন। এই সময়ের মধ্যে ১০ কেজির আটার বস্তা ৪০০ টাকা ধার্য করার নির্দেশ দিয়েছেন। ডনের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়নি। শাহবাজ শরিফ বলেন, এই সময়ের … Read more

Imran Khan: নির্বাচনের দিনতারিখ ঘোষণা করতে হবে, পিটিআই চেয়ারম্যান ইমরান খান

প্রাক্তন প্রধানমন্ত্রী পিটিআই চেয়ারম্যান ইমরান খান বৃহস্পতিবার সকালে পিএমএল-এন সরকারকে বিধানসভা ভেঙে দিতে এবং নির্বাচনের দিনতারিখ ঘোষণা করতে ছয়দিনের সময় দিয়েছেন। পাকিস্তানের জিও টিভি অনলাইনের খবরে বলা হয়, পিটিআই চেয়ারম্যান ইসলামাবাদের জিন্নাহ অ্যাভিনিউতে ‘আজাদি মার্চ’-এ অংশগ্রহণকারীদের উদ্দেশে ভাষণ দেয়ার পর বানি গালায় চলে গিয়েছিলেন। এই সময় ওই এলাকায় ইমরানের বিপুল সংখ্যক সমর্থকদের উপস্থিতি দেখা গেছে। … Read more

Mohammad Hafeez: এটিএম মেশিনে টাকা নেই, পেট্রোল নেই

 রাজনীতিবিদদের কর্মকাণ্ডের সমালোচনা করেছেন,  ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মোহাম্মদ হাফিজ। বর্তমান অস্থির অবস্থার পেছনে শাহবাজ শরীফের সরকার ও রাজনীতিবিদদের দায়ী করেছেন পাকিস্তানি এই অলরাউন্ডার। বুধবার এই অলরাউন্ডার বর্তমান সরকার আর রাজনীতিবিদদের সমালোচনা করে টুইটারের এক পোস্টে জানিয়েছেন, ‘লাহোরে কোনো পেট্রোল স্টেশনে পেট্রোল নেই? কোনো এটিএম মেশিনে টাকা নেই? রাজনৈতিক সিদ্ধান্তগুলোর কারণে কেন একজন সাধারণ মানুষকে … Read more

Imran Khan: ইমরান খান গ্রেপ্তার হতে পারেন

প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান ও তার দলের কয়েকজন নেতা গ্রেপ্তার হতে পারেন। পেশোয়ার থেকে একটি লং মার্চ নিয়ে বুধবার পিটিআই নেতা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছানোর কথা রয়েছে। পাকিস্তানের জিও টিভি অনলাইন জানায়, ‘আজাদী মার্চ’ নামের ওই লং মার্চের অনুমোদন দেয়নি পাকিস্তানের সরকার। পাকিস্তানের দ্য নিউজের এক প্রতিবেদনে বলা হয়, একজন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা বলেছেন যে, … Read more