PM Election In Pakistan: প্রধানমন্ত্রী নির্বাচনে ভোট আজ, পাকিস্তানে

পাকিস্তানের নিম্নকক্ষ জাতীয় পরিষদে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে ভোট হতে যাচ্ছে সোমবার (১১ এপ্রিল)।  ভারপ্রাপ্ত স্পিকার বিষয়টি নিশ্চিত করেন গত রবিবার। সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।  পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে ইমরান খানের রাজনৈতিক দল পিটিআইয়ের ভাইস-চেয়ারম্যান শাহ মুহাম্মদ কুরেশি ও বিরোধী নেতা হিসেবে পরিচিত অর্থাৎ পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) নেতা ও তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের … Read more

Imran Khan: ক্ষমতা হারালেন ইমরান খান যে কারণে

বহু দশক ধরে পাকিস্তানের রাজনীতিতে গেঁড়ে বসা প্রতিদ্বন্দ্বী দুই পরিবারকে বেশ সংগ্রামের পর অপসারণ করেছিলেন। আবেদনময় সব গান নিয়ে প্রাণবন্ত রাজনৈতিক সমাবেশ, সামাজিক যোগাযোগের মাধ্যমে জোরালো উপস্থিতিসহ তার আবির্ভাব হয়েছিল দুর্নীতিবিরোধী নতুন শক্তি হিসেবে। তিনি পরিবর্তন আর নতুন পাকিস্তান গড়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। যে কারণে তাকে তার অবস্থানে খুব সংহত মনে হয়েছিল সেই একই কারণ দিয়েই … Read more

Ramiz Raja: ইমরানের বন্ধু রমিজ রাজা, পিসিবিতে থাকবেন!

 ক্রিকেট ছেড়ে যোগ দিয়েছিলেন রাজনীতির মঞ্চে। প্রধানমন্ত্রী হয়ে ধরেছিলেন দেশের হাল। পাকিস্তানের প্রাক্তন হওয়া প্রধানমন্ত্রী ইমরান খান ক্রিকেটের মাঠে যতটা সফল ছিলেন, রাজনীতির মাঠে এসে ঠিক ততটা সফল তো হতে পারেননি, বরং হয়েছেন পাকিস্তানের ৭৫ বছরের ইতিহাসে অনাস্থা ভোটে পদ হারানো প্রথম প্রধানমন্ত্রী।  এই অধিনায়কের ক্ষমতা হারানোর পর পাকিস্তান ক্রিকেট বোর্ড নিয়েও আলোচনা উঠে আসছে … Read more

Imran Khan: ক্রিকেট থেকে প্রধানমন্ত্রী হয়েছিলেন যে ভাবে ইমরান খান

দিনভর নাটকীয়তা, মধ্যরা‌তে সংস‌দের স্পিকার, ডেপু‌টি স্পিকা‌রের পদত্যা‌গের পর অনাস্থা ভোটে হেরে পা‌কিস্তানের প্রধানমন্ত্রীর পদ হারালেন ইমরান খান। পা‌কিস্তানের সাত দশকের কো‌ন প্রধানমন্ত্রীর ক্ষমতার মেয়াদ পূর্ণ করতে না পারার ইতিহাসের অংশ হলেন ইমরান খানও। ক্রিকেট অধিনায়ক থেকে প্রধানমন্ত্রী হলেন যে ভাবে। যাত্রাটা নিতান্তই সহজ ছিল না। ইমরান খান সেটি করে দেখিয়েছেন। চলুন জেনে নেয়া যাক … Read more

Pakistan Prime Minister: অনাস্থা ভোটের মাধ্যমে ভাগ্য নির্ধারণ, প্রধানমন্ত্রী ইমরান খানের

পাকিস্তানের জাতীয় পরিষদের অধিবেশনে আজ রাতে অনাস্থা ভোটের মাধ্যমে ভাগ্য নির্ধারণ হতে পারে  প্রধানমন্ত্রী ইমরান খানের। শনিবার সকাল সাড়ে ১০টায় পাকিস্তানের জাতীয় পরিষদের (এনএ) অধিবেশন শুরু হয়। পরে স্পিকার আসাদ কায়সার পার্লামেন্ট অধিবেশন স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টা পর্যন্ত স্থগিত করেন। কিন্তু সূত্রে জানা গেছে, এ বিরতি ইফতারের পর পর্যন্ত গড়াতে পারে। পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম … Read more

Pakistan: অনাস্থা ভোটেই ইমরান প্রধানমন্ত্রীত্ব হারাচ্ছেন?

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবের ওপর জাতীয় পরিষদে ভোটাভুটি হবে শনিবার। ভোটে ইমরানের হার হলে তাকে প্রধানমন্ত্রীর পদ ছাড়তে হবে।  বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব খারিজ করার জন্য ডেপুটি স্পিকারের রায় বাতিল করে। সেইসঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পরামর্শে প্রেসিডেন্টের দ্বারা পরবর্তী পার্লামেন্ট অধিবেশন ভেঙে দেয়ার সিদ্ধান্তও বাতিল করে। … Read more

Prime Minister Imran Khan: সংসদ ভেঙে দেয়ার পরামর্শ ইমরানের

পাক প্রধানমন্ত্রী ইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ করে দিয়েছেন সংসদের ডেপুটি স্পিকার কাসিম খান সুরি।পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। রবিবার প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবকে সংবিধানের ৫ নং অনুচ্ছেদের পরিপন্থী বলে অভিহিত করে তা খারিজ করেন তিনি। বিরোধী দলগুলি স্পিকার আসাদ কায়সারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দাখিল করার কারণে সুরি আজকের … Read more

Pak Army Chief: রুশ আগ্রাসন ‘অতি দ্রুত’ বন্ধ করতে হবেঃ পাক সেনাপ্রধান

ইউক্রেন পরিস্থিতিকে ‘বড় ধরনের ট্র্যাজেডি’ উল্লেখ করে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার বাজওয়া বলেছেন, দেশটিতে রুশ আগ্রাসন অবশ্যই ‘অতি দ্রুত’ বন্ধ করতে হবে। শনিবার দ্য ডন অনলাইন এ খবর জানায়। ইসলামাবাদে নিরাপত্তা আলোচনায় অংশ নিয়ে জেনারেল বাজওয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ‘রাশিয়ার বৈধ নিরাপত্তা উদ্বেগ সত্ত্বেও একটি ছোট দেশের ওপর আগ্রাসন … Read more

Pakistan: মার্কিন কূটনীতিককে তলব ইসলামাবাদ, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ

অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগে পাকিস্তান এক মার্কিন কূটনীতিককে তলব করে জোরালো প্রতিবাদ জানিয়েছে। শুক্রবার বিজনেস স্ট্যানডার্ড এ খবর জানায়। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের অভিযোগ, ক্ষমতা থেকে তাকে সরাতে ওয়াশিংটন ষঢ়যন্ত্র করছে। বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় দৃঢ়ভাবে এ অভিযোগ অস্বীকার করে। জাতিকে দেয়া এক সরাসরি ভাষণে ইমরান খান একটি পত্র দেখান এবং দাবি করেন যে, তার … Read more

Imran Khan: অনাস্থা প্রস্তাব পেশ ইমরান খানের বিরুদ্ধে

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করেছে বিরোধী দল। সোমবার পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে এই প্রস্তাব উত্থাপন করেন ন্যাশনাল অ্যাসেম্বলি সদস্য ও পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ) নেতা শাহবাজ শরিফ। ন্যাশনাল অ্যাসেম্বলির অধিবেশন ৩১ মার্চ (বৃহস্পতিবার), বিকেল ৪টা পর্যন্ত মুলতবি করেন স্পিকার। সোমবার বিকেল ৫টায় পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের পার্লামেন্ট ভবনে ন্যাশনাল অ্যাসেম্বলির অধিবেশন … Read more

Shoaib Akhtar: পাকিস্তানের প্রাক্তন গতিতারকা, শোয়েব আখতারের মায়ের মৃত্যু

পাকিস্তানের প্রাক্তন গতিতারকা শোয়েব আখতারের মা মারা গেছেন। রবিবার ভোররাতে মা হারানোর দুঃসংবাদ জানিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে শোয়েব লিখেছেন, ‘আমার মা, আমার সবকিছু। আল্লাহর ইচ্ছায় বেহেশতের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।’ পাকিস্তানি সংবাদমাধ্যম ‘জি নিউজ’-এর তথ্যমতে, শনিবার রাতে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয় শোয়েবের মা হামিদা আওয়ানকে। তবে সেখান থেকে আর ফেরানো … Read more

Suspended: পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে সিরিজ স্থগিত

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল পাকিস্তান সফরে এসেই একের পর এক খেলোয়াড় করোনা আক্রান্ত হচ্ছেন। এ পর্যন্ত খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফ- সবমিলিয়ে মোট ৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। যে কারণে ক্যারিবীয়দের এই সিরিজ বাতিলের শঙ্কা উঠেছিলো আগেই। এবার তাই হলো। খেলোয়াড়দের টানা পোড়ায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ করাছে ওয়েস্ট ইন্ডিজ। তবে এ অবস্থায় ওয়ানডে সিরিজ … Read more