টি-টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনালে কারা ম্যাচ পরিচালনা করবেন? সম্পূর্ণ তালিকা

Published By: Khabar India Online | Published On:

T20 World Cup Semi Final Umpires List প্রকাশ হতেই উত্তেজনা আরও বেড়ে গেল ক্রিকেট মহলে। সেমিফাইনালের আগে বড় ঘোষণা করল আইসিসি। কোন ম্যাচে কারা আম্পায়ারিং করবেন, তা জানিয়ে দিল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা।

বুধবার কলকাতার ইডেন গার্ডেন্সে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। এই ম্যাচে মাঠের দুই আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ এবং অ্যালেক্স হোয়র্ফ। তৃতীয় আম্পায়ারের দায়িত্বে থাকছেন নিতিন মেনন এবং চতুর্থ আম্পায়ার রড টাকার। ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন জভগল শ্রীনাথ।

বৃহস্পতিবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে ভারত খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে। এই গুরুত্বপূর্ণ ম্যাচে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে থাকছেন ক্রিস গাফানি এবং আলাউদ্দিন পালেকর। তৃতীয় আম্পায়ার অ্যাড্রিয়ান হোল্ডস্টক এবং চতুর্থ আম্পায়ার পল রাইফেল। ম্যাচ রেফারির ভূমিকায় থাকবেন অ্যান্ডি পাইক্রফট।

উল্লেখযোগ্য বিষয়, আগের বিশ্বকাপের সেমিফাইনালেও ভারত ও ইংল্যান্ডের ম্যাচে ক্রিস গাফানি দায়িত্বে ছিলেন। এ বারের টুর্নামেন্টেও পালেকর ইংল্যান্ডের একাধিক ম্যাচে আম্পায়ারিং করেছেন। ফলে অভিজ্ঞ কর্মকর্তাদের হাতেই থাকছে হাই-ভোল্টেজ সেমিফাইনাল ম্যাচ পরিচালনার দায়িত্ব।

গতবারের চ্যাম্পিয়ন ভারত এ বার ঘরের মাঠে ট্রফি ধরে রাখার লক্ষ্যে নেমেছে। ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে ভারত ও শ্রীলঙ্কা। টুর্নামেন্টের উত্তেজনা এখন তুঙ্গে।