Sudden Visit: প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে হঠাৎ পরিদর্শন

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, মালদা: মহদীপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করলেন ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়িকা শ্রীরূপা মিত্র চৌধুরী।

শনিবার দুপুরে দলীয় কর্মীদের সাথে নিয়ে মহদীপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করেন বিধায়িকা।

স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনের পর পরিকাঠামো নিয়ে একরাশ ক্ষোভও উগরে দেন তিনি। তার পাশাপাশি দলীয় কর্মী এবং আশা কর্মীরা ইংরেজবাজারের বিধায়িকাকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানান।