হঠাৎ যদি সকালের নাস্তায় পাউরুটির সঙ্গে মিষ্টি কিছু খেতে ইচ্ছে করে, তাহলে ঘরেই বানানো strawberry jam recipe হতে পারে আপনার সেরা সমাধান!
পাউরুটি বা টোস্টের সঙ্গে জ্যাম খেতে ছোট-বড় সবাই ভালোবাসেন। বিশেষ করে শিশুদের কাছে এটি খুবই জনপ্রিয়। তবে বাজারের তৈরি জ্যামের বদলে ঘরে তৈরি জ্যাম অনেক বেশি স্বাস্থ্যকর ও সুস্বাদু। এখন বাজারে সহজেই পাওয়া যাচ্ছে তাজা স্ট্রবেরি, যা দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই মজাদার স্প্রেড।
প্রয়োজনীয় উপকরণ
স্ট্রবেরি – ১ কেজি
চিনি – ৭৫০ গ্রাম
লেবুর রস – ১টি
প্রস্তুত প্রণালী
প্রথমে স্ট্রবেরিগুলো ভালোভাবে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিন। এরপর একটি পাত্রে স্ট্রবেরি, চিনি এবং লেবুর রস একসঙ্গে দিয়ে দিন।
মাঝারি আঁচে মিশ্রণটি ফুটাতে থাকুন এবং মাঝে মাঝে নেড়ে দিন, যাতে নিচে লেগে না যায়। প্রায় ৩০ মিনিট রান্না করুন, যতক্ষণ না এটি ঘন হয়ে আসে।
রান্নার সময় উপরে যে ফেনা জমবে, তা চামচ দিয়ে তুলে ফেলুন। এরপর একটি প্লেটে সামান্য জ্যাম নিয়ে দেখুন—যদি সেট হয়ে যায়, তাহলে বুঝবেন জ্যাম প্রস্তুত।
শেষে নামিয়ে ঠান্ডা করে একটি এয়ারটাইট বয়ামে ভরে সংরক্ষণ করুন। এতে জ্যাম দীর্ঘদিন ভালো থাকবে।

