Srijla Guha: দুলছে পেট গানের তালে, বেলি ডান্সের ভিডিও শেয়ার করতেই কটাক্ষের মুখে সৃজলা

Published By: Khabar India Online | Published On:

ছোট পর্দা থেকে দূরে রয়েছেন সৃজলা গুহ (Srijla Guha) বহুদিন হলো। তিনি মডেলিং-এর মাধ্যমে কেরিয়ার শুরু করেছিলেন।স্টার জলসার ধারাবাহিক ‘মন ফাগুন’-এর মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ সৃজলা’র। এই ধারাবাহিকে তাঁর অভিনয় দক্ষতা প্রশংসিত হয়েছিলো।

সৃজলার বিপরীতে অভিনয় করেছিলেন শন বন্দ্যোপাধ্যায় (Sean Banerjee)। দুজনের সম্পর্কের গুঞ্জন রটলেও পরবর্তীতে তা গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন শন এবং সৃজলা। এখন তিনি ওটিটিতে কাজ করছেন। সৃজলা সোশ্যাল মিডিয়াতে যথেষ্ট অ্যাকটিভ।নিত্যনতুন ফটোশুট এবং ইন্সটাগ্রাম রিল শেয়ার করেন। সম্প্রতি একটি ইন্সটাগ্রাম রিল শেয়ার করে নেটিজেনদের একাংশের কটাক্ষের সম্মুখীন হলেন। কেন?

সৃজলা অভিনেত্রী হওয়ার সাথে একজন দক্ষ বেলি ডান্সার। কয়েকটি ডান্স স্কুলে বেলি ডান্সের ওয়ার্কশপ করান সৃজলা। ইন্সটাগ্রামে বেলি ডান্সের একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে সৃজলার পরনে রয়েছে কালো রঙের ক্রপ টপ এবং একই রঙের হারেম।

তাঁর কোমরে রয়েছে লাল রঙের কাপড়ের উপর সোনালি রঙের সিকুইনের কারুকার্য করা বেলি ডান্সের জন্য দরকার কোমরবন্ধ। নিয়েছেন হালকা মেকআপ। চোখ ভরেছেন কালো কাজলে। ঠোঁটে দিয়েছেন ন্যুড শেডের লিপস্টিকে। খোলা রয়েছে চুল। ‘দাভাই’ গানের সাথে বেলি ডান্স করেছেন সৃজলা।

ভিডিওটি শেয়ার করে সৃজলা লিখেছেন, এমন ভাবে নাচো যেন মনে হয় তোমাকে কেউ দেখছে না। কারণ কেউ কদর করে না, সকলে সমালোচনা করে। সৃজলার ভিডিওর কমেন্ট সেকশনে নেটিজেনদের একাংশ তাঁকে কটাক্ষ করে নাভি দেখিয়ে নাচ দেখানোর বিরোধিতা করেছেন। অনেকে লিখেছেন, এই ধরনের ভিডিও শেয়ার করলে সকলে সমালোচনা করবেই। কিন্তু বরাবরের মতোই সৃজলা ট্রোলারদের পাত্তা দেননি। আগামী দিনে তাঁকে দেখা যাবে রাহুল মুখোপাধ্যায় (Rahul Mukherjee) পরিচালিত ওয়েব সিরিজ ‘কেয়ার অফ চৌধুরী বাড়ি’-তে।