Srabanti Chatterjee: পুজোর বার্তা দিলেন শ্রাবন্তী

Published By: Khabar India Online | Published On:

‘পুজোয় অনেক মজা করুন, খাওয়া দাওয়া করুন’, নরম বার্তা বাদেও কালো সালোয়ারে অসাধারণ শ্রাবন্তী!  এতটাই রূপবতী যে তার থেকে চোখ ফেরাতে গেলেও আরেকবার চোখ রাখতে হয় ছবিতে।

শুভ পঞ্চমীর শুভেচ্ছায় শ্রাবন্তী এদিন এক্কেবারে গরম গরম কালো জাম। এদিন তার পরনে ছিল একটি চমৎকার সিম্পল কালো সালোয়ার। ফুল স্লিভ সালোয়ারটা তাকে দারুন মানিয়েছে। তিনি যাই পরেন তাতেই তিনি স্বপ্ন সুন্দরী, লাস্যময়ী হয়ে যান।

 যেমন, শ্রাবন্তীর আগের পোস্টে দেখা গিয়েছে তাকে একটা ফরেস্ট গ্রিন রঙের বেনারসি শাড়িতে। সোনার গহনা, খোলা চুল আর ট্র্যাডিশনাল বেনারসি শাড়িতে শ্রাবন্তী ছিলেন অসামান্য সুন্দরী।

এদিন পঞ্চমীর দিন শ্রাবন্তী সেজে ওঠেন একটি কালো সালোয়ারে। সেজেগুজে তিনি সকলকে শুভেচ্ছায় ভরিয়ে দেন। করোনা থাকাকালীন কেউই পুজোয় আনন্দ করতে পারেনি। এই বছর পরিবারের সঙ্গে থেকে মিলেমিশে খাওয়া দাওয়া করে আনন্দের সঙ্গে থাকার বার্তাই দিলেন অভিনেত্রী।