Soumya-Sudipta: সুদীপ্তা জন্মদিনেই সুখবর শোনালেন, বিয়ের সংবাদ

Published By: Khabar India Online | Published On:

 মুম্বই থেকে আবারও বাংলার মাটিতে ফিরে এসেছেন সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় (Sudipta Banerjee)। মুম্বইয়ে একতা কাপুর (Ekta Kapoor) নির্মিত সিরিয়াল ‘নাগিন’-এর সিকোয়েলে কাছের জন্য পাড়ি দিয়েছিলেন সুদীপ্তা। এক মাসের মধ্যেই আবারও বাংলায় ফিরে আসেন। সুদীপ্তা জানিয়েছেন, ‘নাগিন’-এ তাঁর অংশটুকু শেষ হয়ে গিয়েছে। তবে আবারও ভালো কাজের সন্ধান পেলে মুম্বইয়ে ফিরবেন তিনি।

5 ই জুলাই সুদীপ্তার জন্মদিনে তিনি কোনো শুটিং রাখেননি। জন্মদিন বাড়ির বাইরে কাটাতে পছন্দ না করলেও চলতি বছরে শহরের বাইরে একটি রিসর্টে নিজের জন্মদিন পালন করেছেন সুদীপ্তা। সঙ্গী অবশ্যই ছিলেন তাঁর বয়ফ্রেন্ড সৌম্য বক্সী (Soumya Bakshi)।

 সুদীপ্তার শেয়ার করা ছবিতে দেখা গেল, তাঁর জন্মদিনে তাঁকে বার্থডে কেক খাইয়ে দিচ্ছেন সৌম্য। তবে শুধুমাত্র সৌম্য নয়, এদিন রিসর্টে সৌম্য ছাড়াও ছিলেন সুদীপ্তার বন্ধুবান্ধবরা। প্রচুর উপহারের পাশাপাশি সুদীপ্তার জন্মদিনে আয়োজন হয়েছিল তাঁর পছন্দের চাইনিজ খাবারের।