Sharmila Tagore: পুরনো স্মৃতিতে ফিরলেন শর্মিলা ঠাকুর, ‘ইন্ডিয়ান আইডল’-এর মঞ্চে

Published By: Khabar India Online | Published On:

শর্মিলা ঠাকুর (Sharmila Tagore) মানে ‘আরাধনা’ এবং রাজেশ খান্না (Rajesh Khanna)। একটি মেলোড্রামা। ‘আরাধনা’ সেই যুগের অন্যতম নারীকেন্দ্রিক গল্প। এক নারীর ভালোবাসা ও পরবর্তী পর্যায়ে লড়াইয়ের কাহিনী ‘আরাধনা’। বহু অভিনেত্রী ফিরিয়ে দিয়েছিলেন এই ফিল্মের অফার। কারণ আরাধনায় একটি পর্যায়ের পর নায়িকার প্রৌঢ়ত্ব দেখানো হবে। এককথায় অভিনয় করতে রাজি হয়েছিলেন শর্মিলা। শতকের সেরা ফিল্ম উপহার দিয়েছিলেন অনুরাগীদের। ফিল্মের গান ‘সপনো কি রানি’ ছিল সুপারহিট। টয়ট্রেনে বইয়ের আড়ালে শর্মিলার ভালোলাগা ধরা পড়েছিল এই গানে। ট্রেনের পাশে জিপে প্রেমিকাকে নিজের ভালোবাসা নিবেদনের দৃশ্য নিখুঁত ভাবে ফুটিয়ে তুলেছিলেন রাজেশ খান্না।  ‘ইন্ডিয়ান আইডল’-এর ১৩ নম্বর সিজনের মঞ্চে আবারও সময় থমকে দাঁড়াল সেই মুহূর্তে।

সম্প্রতি ‘ইন্ডিয়ান আইডল’-এর ‘লিডিং লেডিজ স্পেশ্যাল’ পর্বে প্রথমবার উপস্থিত হয়েছিলেন শর্মিলা। তাঁর সাথে ছিলেন আরও এক কিংবদন্তী তনুজা (Tanuja)। চলতি সিজনের প্রতিযোগী ঋষি সিং (Rishi Singh) শর্মিলার সামনে গেয়েছেন ‘মেরে সপনো কি রানি’। সকলকে অবাক করে দিয়ে আবারও এই গানের সাথে অভিনয় করলেন শর্মিলা। গানে লিপ দেওয়ার পাশাপাশি গানের সাথে নেচেছেন। আবারও শর্মিলা প্রমাণ করে দিলেন।

ইন্ডিয়ান আইডল-এর চলতি সিজন সঞ্চলনা করছেন আদিত্য নারায়ণ (Aditya Narayan)। শোয়ের বিচারকের আসনে রয়েছেন হিমেশ রেশমিয়া (Himesh Reshmiya), বিশাল দাদলানি (Vishal Dadlani) ও নেহা কক্কর (Neha Kakkar)। ‘লিডিং লেডিজ স্পেশ্যাল’ পর্বে বলিউডের স্বর্ণযুগের গানে ভরে উঠেছিল ইন্ডিয়ান আইডলের মঞ্চ। উচ্ছ্বসিত হয়েছিলেন তনুজাও।