উষ্ণতা ছড়ালেন সাবা এই শীতে, নতুন বছরে

Published By: Khabar India Online | Published On:

জলে ভেজা আবেদনময়ী রূপে ধরা দিলেন অভিনেত্রী সোহানা সাবা নতুন বছরের প্রথম দিনে। তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক ওয়ালে পোস্ট করা এসব ছবির ক্যাপশনে লিখেছেন, হে হিম হে অর্ণব হে সমীরণ, হে অসঙ্গত হে বিকিরণ, সমস্ত ভ্রান্তি এ অব্দে থুয়ে, লয়ে যাও মোরে সুন্দর সন।

ছবিগুলোতে দেখা যাচ্ছে জলে এই শীতে স্নান করলেন সাবা। তারপর উঠে আসছেন জল থেকে। সকাল থেকেই ছবিগুলোতে লাইক কমেন্ট দিয়ে ভরিয়ে দিয়েছেন তার নেট ভক্তরা। অনেকেই সাবার এই নতুন লুকের ছবিগুলোর প্রশংসা করেছেন।

একজন লিখেছেন, তীব্র শীতে এভাবেই নেটিজনদের মধ্যে প্রচুর উষ্ণতা ছড়িয়ে দিতে হয়। আবার অনেকে কটাক্ষও করে মন্তব্য করেছেন। যদিও এসব নিয়ে কোনো পাল্টা মন্তব্যে করেনি সাবা।

নতুন বছরে কাজের পরিকল্পনা জানতে চাইলে, প্রতিবেদককে সাবা বলেন, নতুন বছরে আমার ইয়োগা স্কুল নিয়ে ব্যস্ত থাকবো। এছাড়া ভালো গল্পের স্ক্রিপ্ট পেলে অভিনয়েও দেখা যাবে।

সাবা প্রেমের সম্পর্কে জড়িয়েছেন এমনটা শোনা যাচ্ছিল। পরে অবশ্য নিজেই স্বীকার করে বলেছেন, সত্যি। আমি একজনকে প্রচণ্ড ভালোবাসি। তিনিও আমাকে ভালোবাসেন। সিরিয়াস রিলেশনে আছি। কিন্তু অভিনেত্রী কার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন, তা বলতে নারাজ।

সোহানা সাবার সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘অসম্ভব’। এটি নির্মাণ করেছেন চিত্রনায়িকা অরুণা বিশ্বাস। মূলত যাত্রাশিল্প ও যাত্রাশিল্পীদের গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি। ভালোবেসে পরিচালক মুরাদ পারভেজকে বিয়ে করেছিলেন সাবা। ২০১৬ সালে তাদের বিচ্ছেদ হয়। তাদের একটি পুত্রসন্তান আছে।