Rohan-Srijla: হবু শ্বশুরবাড়িতে বেড়াতে গেলেন ‘দীপু’ ওরফে রোহন ভট্টাচার্য (Rohan Bhattacharya)

Published By: Khabar India Online | Published On:

 ‘অপরাজিতা অপু’,  সিরিয়ালের সাম্প্রতিক টিআরপি ভালো ছিল না। ফলে চ্যানেল কর্তৃপক্ষ ও প্রযোজনা সংস্থার তরফে সিদ্ধান্ত নিয়ে বন্ধ করে দেওয়া হচ্ছে। তার স্থান নিতে চলেছে ফ্রেন্ডস কমিউনিকেশন প্রযোজিত সিরিয়াল ‘উড়ন-তুবড়ি’। কিন্তু ‘অপরাজিতা অপু’ চলে যাওয়ার সাথে মন খারাপের রেশ রেখে যাচ্ছে কূশীলবদের মনে। নিজের মন খারাপের কথা এবার প্রকাশ করলেন দীপু ওরফে রোহন ভট্টাচার্য (Rohan Bhattacharya)।

রোহন জানেন, যা শুরু হয়, তা একদিন শেষ হয়। কিন্তু তবু তাঁর মন খারাপ হয়। ধারাবাহিকের সেট, কলাকূশলীরা দীর্ঘদিন ধরে একসঙ্গে কাজ করার ফলে পরিবারের মতো হয়ে যান। শুটিংয়ের মধ্যেই চলে বিভিন্ন অকেশনের সেলিব্রেশন। তবে রোহন অভিনীত ‘অপরাজিতা অপু’ শেষের পথে এসে গেলেও স্টার জলসায় তাঁর প্রেমিকা সৃজলা গুহ (Srijala Guha) অভিনীত সিরিয়াল ‘মন ফাগুন’ রীতিমত নজর কাড়ছে। এই সিরিয়ালটির টিআরপিও যথেষ্ট ভালো।

 ‘অপরাজিতা অপু’ শেষ হলে আপাতত কিছুদিনের জন্য অভিনয় থেকে ছুটি নিতে চান রোহন। ভুলতে চান দীপুকে। তবে পেশাদারিত্ব থাকছেই। ফলে ছুটি কাটাতে রোহন পাড়ি দিচ্ছেন উত্তরবঙ্গ, সৃজলাদের বাড়ি। সৃজলা না গেলেও রোহনের বেড়াতে যাওয়ার সঙ্গী তাঁর মা-বাবা। এই মুহূর্তে সৃজলা প্রচন্ড ব্যস্ত হওয়ার কারণে চাইলেও রোহনের সঙ্গে যেতে পারবেন না।

তবে ছুটি কাটিয়ে রোহন আবারও ফিরছেন সিরিয়ালে নয়, ওয়েব প্ল্যাটফর্মে। কিন্তু ঘরোয়া ছেলের ভূমিকায় কাজ করতে চান না তিনি। হইচই ও জি ফাইভের সাথে রোহনের কথাবার্তা চলছে। এই দুটি ওটিটি-তে তাঁকে বেশ কয়েকটি ওয়েব সিরিজে অভিনয় করতে দেখা যাবে।