এক ঝলকেই চমক—ভারতীয় সিনেমার ইতিহাসে নতুন রেকর্ড গড়তে চলেছে Ramayan movie cast salary নিয়ে তৈরি এই বিশাল প্রজেক্ট। প্রায় ৪ হাজার কোটি টাকা বাজেটের এই সিনেমা ইতিমধ্যেই দর্শকদের মধ্যে তুমুল আগ্রহ তৈরি করেছে।
পরিচালক নিতেশ তিওয়ারির ‘রামায়ণ’ দুই খণ্ডে তৈরি হচ্ছে। আর এই সিনেমার সবচেয়ে বড় আকর্ষণ রামের ভূমিকায় রণবীর কাপুর। জানা গেছে, পুরো প্রজেক্টের জন্য তিনি নিচ্ছেন প্রায় ১৫০ কোটি টাকা। অর্থাৎ প্রতিটি খণ্ডের জন্য প্রায় ৭৫ কোটি।
অন্যদিকে, রাবণের চরিত্রে দেখা যাবে দক্ষিণী সুপারস্টার যশকে। এই দুই পর্ব মিলিয়ে তার পারিশ্রমিক প্রায় ১০০ কোটি টাকা। সীতা চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী, যার পারিশ্রমিক ধরা হয়েছে প্রায় ১২ কোটি।
হনুমানের ভূমিকায় রয়েছেন সানি দেওল। তিনি দুই খণ্ডের জন্য নিচ্ছেন প্রায় ৪০ কোটি টাকা। এছাড়া লক্ষ্মণের চরিত্রে অভিনয় করছেন টেলিভিশনের জনপ্রিয় মুখ রবি দুবে, যার পারিশ্রমিক প্রথম খণ্ডে ২ থেকে ৪ কোটি টাকার মধ্যে।
সম্প্রতি সিনেমার প্রথম ঝলক সামনে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়া এবং দর্শকমহলে আলোচনা তুঙ্গে। এত বড় বাজেট, তারকাখচিত কাস্ট এবং বিশাল ভিএফএক্স—সব মিলিয়ে ‘রামায়ণ’ হতে চলেছে ভারতীয় সিনেমার অন্যতম বড় মাইলস্টোন।

