Raj-Mimi: মুখ খুললেন রাজ, পারফর্মের জন্য ডাকা হয়েছিল মিমি -কে

Published By: Khabar India Online | Published On:

অনেক টানাপোড়েনের পর শুরু হয়েছিল আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসব। কিন্তু এই উৎসবকে ঘিরে শুরু হল বিতর্ক। মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) অভিযোগ করেছেন, তাঁকে অপমান করা হয়েছে। এবার এই বিষয়ে মুখ খুললেন রাজ চক্রবর্তী (Raj Chakraborty)।

মিমি বলেছিলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) র পক্ষে সব দিকে সমান নজর রাখা সম্ভব নয়। তিনি যাঁদের উৎসব পরিচালনার দায়িত্ব দিয়েছেন, তাঁদের উদ্দেশ্যে মিমি নিজের বক্তব্য পেশ করেছেন। রাজ জানিয়েছেন, এই উৎসব সকলের। তাই কাউকে অপমান করা তাঁদের উদ্দেশ্য নয়।

রাজের মনে হচ্ছে, কোথাও ভুল বোঝাবুঝি হচ্ছে। মিমিকে কলকাতা চলচ্চিত্র উৎসবের মঞ্চে পারফর্ম করার জন্য পরিচালক সুদেষ্ণা রায় (Sudeshna Ray) নিজে ফোন করেছিলেন। সেই সময় মিমি জানিয়েছিলেন, তিনি ব্যস্ত। এমনকি উদ্বোধনী অনুষ্ঠানের দিনও আয়োজকদের তরফে মিমিকে ফোন করা হয়েছিল।