মুখ ঢেকে কটূক্তি? এবার শাস্তির মুখে পড়তে পারেন ফুটবলাররা

Published By: Khabar India Online | Published On:

FIFA New Rule Against Racism নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে বিশ্বফুটবলে। এক ঘটনার জেরে এবার কড়া পদক্ষেপের পথে হাঁটতে চলেছে ফিফা।

সম্প্রতি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে Vinícius Júnior-কে উদ্দেশ্য করে বর্ণবিদ্বেষী মন্তব্যের অভিযোগ ওঠে Gianluca Prestianni-র বিরুদ্ধে। অভিযোগ, মন্তব্য করার সময় তিনি জার্সি টেনে মুখ ঢেকে ফেলেন যাতে ক্যামেরায় কিছু ধরা না পড়ে।

ফুটবল মাঠে খেলোয়াড়দের মধ্যে কথা বলার সময় মুখ ঢেকে নেওয়ার ঘটনা নতুন নয়। কিন্তু এই অভ্যাসের আড়ালে যদি বর্ণবিদ্বেষী বা অশালীন মন্তব্য লুকিয়ে থাকে, তা হলে সেটিকে সরাসরি শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করার কথা ভাবছে FIFA

আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর, এই সম্ভাব্য নিয়মকে অস্থায়ীভাবে ‘প্রেসতিয়ান্নি আইন’ নামেও ডাকা হচ্ছে। বিষয়টি নিয়ে ফিফার ‘প্লেয়ার্স ভয়েস কমিটি’ শিগগিরই আলোচনা করবে। এই কমিটিই নিয়ম পরিবর্তন বা নতুন নিয়ম প্রস্তাবের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।

এদিকে ভিনিসিয়ুসকে ঘিরে বিতর্কে Real Madrid ইতিমধ্যেই প্রমাণ জমা দিয়েছে UEFA-র কাছে। ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ফিফা সভাপতি Gianni Infantino। তাঁর স্পষ্ট বার্তা— ফুটবল বা সমাজ কোথাও বর্ণবিদ্বেষের স্থান নেই, কঠোর পদক্ষেপ নিতেই হবে।

ফুটবল বিশ্ব এখন তাকিয়ে রয়েছে— সত্যিই কি আসছে নতুন যুগের কঠোর আইন?