Actress Betty White: মার্কিন অভিনেত্রী বেটি হোয়াইট আর নেই

Published By: Khabar India Online | Published On:

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় অভিনেত্রী বেটি হোয়াইট আর নেই। ৯৯ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। শনিবার বিবিসির খবরে বলা হয়, চলচ্চিত্রের পাশাপাশি ছোট পর্দায় আট দশক ধরে তিনি কাজ করেছেন।

তার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বেটি হোয়াইট সম্পর্কে তিনি বলেন, ‘আমার মা মাঝেমধ্যে বলতেন, ঈশ্বর তাকে (বেটি হোয়াইট) ভালোবাসেন।’

তার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন রূপালি পর্দার তারকারাও। এদের মধ্যে রয়েছেন স্যান্দ্রা বুলক, রিসি উইদারস্প্যান ও রিয়ান রিনল্ডসের মতো তারকারা।

এক টুইটে রিয়ান রিনল্ডস বলেন, ‘পৃথিবীকে দেখতে এখন অন্যরকম লাগছে।’ রিনল্ডস ২০০৯ সালে ‘দ্য প্রোপোজাল এন্ড দ্য উইমেন’ চলচ্চিত্রে বেটি হোয়াইটের সঙ্গে কাজ করেছেন।