পাক ক্রিকেটার শোয়েব মালিক, এই সুন্দরীর প্রেমে পাগল, আপনিও রূপে মুগ্ধ হবেন

Published By: Khabar India Online | Published On:

অবশেষে ভারতীয় তারকা টেনিস খেলোয়াড় সানিয়া মির্জা পাকিস্তানের তারকা ক্রিকেটার শোয়েব মালিকের বিবাহ বিচ্ছেদ হতে চলেছে। ১২ বছরেরও বেশি সময় ধরে তারা একত্রে ছিলেন।

 ইজহান মির্জা মালিক নামে তাদের একটি ছেলে রয়েছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাদের বিবাহ বিচ্ছেদের খবর ছড়িয়েছে। দাবি করা হচ্ছে, তাদের বিবাহবিচ্ছেদ হয়ে গেছে, কেবলমাত্র এটিকে অফিসিয়াল ঘোষণা বাকি আছে।

বিবাহ বিচ্ছেদের পিছনে কারন কি তা নিয়ে রয়েছে একাধিক প্রশ্ন। একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, শোয়েব মালিক ও সানিয়া মির্জার বিবাহ বিচ্ছেদের পেছনের মূল কারণ আয়েশা ওমর নামে একজন পাকিস্তানি মডেল। কিছুদিন পূর্বে শোয়েব মালিক ওই মডেলের সঙ্গে ফটোশুট করেছিলেন। সেই সময় আয়েশার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন।

ফটোশুটের পাশাপাশি ওই মডেলের সাথে একটি টিভি শো-তে অংশগ্রহণ করেন শোয়েব মালিক।

সাহসী ফটোশুটের পরে শোয়েব মালিককে পাকিস্তানি এক টিভি চ্যানেলে প্রশ্ন করা হয়েছিল যে, ফটোশুটে তার স্ত্রী সানিয়ার প্রতিক্রিয়া কী ছিল? সেই প্রশ্নের কোন উত্তর দেননি শোয়েব মালিক। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়েছে যে, সানিয়া মির্জা জানতে পেরেছেন শোয়েব মালিক তার সঙ্গে প্রতারণা করছেন। এরপর দুজনের বিবাহ বিচ্ছেদের খবরটি প্রকাশ্যে আসে। বর্তমানে দুজন একই বাড়িতে থাকা বন্ধ করে দিয়েছেন বলেও জানা গেছে। সানিয়া এবং শোয়েব ১২ই এপ্রিল ২০১০ সালে হায়দরাবাদে বিয়ে করেছিলেন।