যত বিপদ জল খেতে গিয়েই, জলহস্তির তাড়া, দৌড় লাগালো সিংহের দল, Viral Video

Published By: Khabar India Online | Published On:

প্রতিমুহূর্তে সোশ্যাল মিডিয়ার পাতায় কিছু না কিছু ভাইরাল হচ্ছে। সোশ্যাল মিডিয়ার পাতায় বর্তমান যুগে কোন কিছুই ভাইরাল হতে খুব বেশি সময় নেয় না।

কোন পোস্ট নেটনাগরিকদের দৃষ্টি আকর্ষণ করতে পারে তাহলে, তা ভাইরাল হতে বাধ্য। সেই পোস্ট ইতিবাচক কিংবা নেতিবাচক যাই প্রভাব ফেলুক না কেন সেটি ভাইরাল হচ্ছে।

অনেকসময় এমন কিছু ঝলক এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখে থাকি, যা হয়তো সচারচর আমাদের চোখে পড়ে না। সম্প্রতি তেমনি একটি ভিডিও ভাইরাল হতে দেখা গিয়েছে নেটনাগরিকদের একাংশের মাঝে, যা খুব স্বাভাবিকভাবেই চোখ টেনেছে সকলের। এমন দৃশ্য হয়তো চিড়িয়াখানা গেলেও দেখা সম্ভব হবে না। দেখে নিন।

সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওতে এক সিংহকে জলাশয়ের ধারে এসে জল খেতে দেখা গিয়েছে। পাড়ে বসে ছিল আরো দুই একটি সিংহ বা সিংহী। অপরদিকে, নিজের সন্তানদের নিয়ে জলাশয়ের মধ্যেই ঘুরে বেড়াচ্ছিল এক জলহস্তি। হঠাৎ করেই এই জলহস্তি যা কান্ড ঘটালো, তা দেখে অবাক সকলেই।

জলাশয়ের ধারে জল খেতে খেতে সিংহ অনেকক্ষণ ধরেই নজর রাখছিল ছোট জলহস্তি গুলোর উপর। সেই বিষয়টি লক্ষ্য করে মা জলহস্তি। আর লক্ষ্য করা মাত্রই সুযোগ বুঝে হঠাৎ করেই জল থেকে উঠে গিয়ে ঐ সিংহের দলকে তাড়া করে মা জলহস্তি।

ব্যাপারটি হঠাৎ হওয়ায় ভয় পেয়ে যায় সিংহের দলও। ঐ মুহূর্তে সেখান থেকে পালিয়েও যায় তারা। আর সেই দৃশ্যই ধরা পড়েছে ক্যামেরায়। উল্লেখ্য, একটি অফিসিয়াল ওয়াইল্ড লাইফ পেজ ‌থেকেই শেয়ার করে নেওয়া হয়েছিল এই ভিডিওটি।